Rachna Banerjee: লোকসভা নির্বাচনে হুগলির নির্বাচিত প্রার্থী হিসেবে প্রথমবারেই ছক্কা হাঁকিয়েছেন টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তৃনমুলের টিকিটে এই প্রথম রাজনীতির ময়দানে পা রাখেন তিনি৷ আর তারপরই জিতে যান। এবার ধীরে ধীরে রাজনীতির জমি শক্ত করতে চলেছেন তিনি। ভোটের জন্য একাধিক জায়গায় যেতে হয়েছে। নানান জায়গায় বক্তব্য রাখতে হয়েছে। এর পাশাপাশি ‘দিদি নং -ওয়ান’-এর শ্যুটিং করেছেন তিনি।
এবারের ভোট প্রচার, হলফনামা জমা সব জায়গাতেই রচনাকে সামলাতে দেখা গিয়েছে তার স্বামী প্রবালকুমার বসুকে। ভোটের পর রচনার জন্য তিনিও আনন্দিত। ভোটের মরশুমে কাছাকাছি এলেন প্রবাল ও রচনা। এতকিছু সামলাতে গিয়ে তিনি পরিবারকে সময় দিতে পারছিলেন না। এদিন রবিবার ছেলে প্রণীল ও স্বামী প্রবাল রচনাকে সারপ্রাইজ ডিনারে নিয়ে যান।
আর সেখান থেকেই ভিডিও শেয়ার করেছেন রচনা।
ছেলে ও স্বামীর সঙ্গে এক ফ্রেমে দেখা গেলো রচনাকে। তিনি ভিডিও পোস্ট করে বলেন, “সারপ্রাইজ সানডে লাঞ্চ। আমার ছেলে প্রণীল ও প্রবীরকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি।” রচনাকে ফের তার স্বামীর সঙ্গে সম্পর্কের বুনন তৈরি করতে দেখা যাচ্ছে। ২০০৭ সালে প্রবাল ও রচনা একসঙ্গে গাঁটছড়া বাঁধেন। এদিকে কয়েক বছর পরই তাদের দাম্পত্য জীবনের তাল কাটে এবং তারা আলাদা থাকতে শুরু করেন।
সম্পর্কে টানাপোড়েন চললেও তারা একে অপরকে বিবাহবিচ্ছেদ দেননি। বরং ছাদ আলাদা করেছেন শুধু। ছেলেকে নিয়ে রচনা নিজের মতন করে কাটিয়েছেন। প্রবাল এক ব্যবসায়ী। ২০১৬ সাল থেকে রচনা ও প্রবালের পথ আলাদা হয়ে যায়। রচনা মনে করেন তিনি কোনো কম্প্রোমাইজ করেননি তাই তার বৈবাহিক জীবন খুব একটা ভালো হয়নি।
তবে তিনি মা হিসেবে নিজেকে ১০০-এ ১১০ দিতে চান। তিনি ছেলেকে মনের মতন করে মানুষ করেছেন। ছেলের উপর কোনোরকম খারাপ প্রভাব পড়তে দেননি৷ প্রবালের সঙ্গে সম্পর্কের তাল কাটলেও প্রবাল বন্ধু হিসেবে পাশে থেকেছেন।
আরও পড়ুন,
*‘ঠাস করে চড় মারবো…’ হঠাৎ ইমনের উপর চটলেন কেন ‘দিদি নাম্বার ওয়ান’ রচনা?

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.