Suvosmita: বিয়ের আগেই হবু স্বামীকে দিয়ে এই বিশেষ কাজ করাচ্ছেন শুভস্মিতা

Suvosmita: হবু স্বামী সৌরভ চক্রবর্তীকে বিশেষ কাজে নিয়োগ করেছেন অভিনেত্রী শুভস্মিতা মুখার্জি (Suvosmita)।আর সেই কাজের ছবি তিনি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এবার হয়তো আপনি ভাবতে পারেন হঠাৎ কী কাজে নিযুক্ত করলেন হবু স্বামীকে?

আসুন তাহলে বিষয়টা খোলসা করেই জানা যাক। আমরা সকলেই জানি প্রত্যেক নারীরাই তাদের নিজস্ব ফটোগ্রাফারের সন্ধানে থাকেন। প্রেমিক বা স্বামীকেই সে দায়িত্ব দিয়ে থাকেন তারা। তাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলি ক্যামেরাবন্দী করার অলিখিত আইন তৈরি করে দেন। সেরকমটাই হয়েছে অভিনেত্রীর ক্ষেত্রেও।

এদিন একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি। সাথে ক্যাপশনে লিখে দেন এই ছবিগুলো তিনি তুলিয়েছেন সৌরভ চক্রবর্তীকে দিয়ে। ক্যাপশনে লিখেছেন, ‘জীবন যখন তোমাকে লেবু দেয়, তা দিয়ে লেবুর শরবত বানিয়ে ফেলো। আর জীবন যখন তোমাকে একজন বাগদত্ত দেয়, তাকে একজন ফটোগ্রাফার বানিয়ে নাও।’

যা দেখার পর বেশ মজা পেয়েছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন তিনি ঠিক করেছেন। প্রত্যেক স্বামীর দায়িত্ব স্ত্রীর সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়া। এখন থেকেই তিনি সেই প্রশিক্ষণ নিচ্ছেন। এছাড়াও তাদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সকলে। উল্লেখযোগ্য কিছুদিন আগেই তাদের আশীর্বাদের ছবি ভাগ করে নিয়েছিলেন এই জুটি।

ধারাবাহিকে একসঙ্গে কাজ করার পর বন্ধুত্ব এবং সেখান থেকে শুরু প্রেম। অবশেষে সেটি বৈবাহিক সম্পর্কে পরিণতি লাভ করতে চলেছে। পুরনো সম্পর্কের তিক্ততা ভুলে নতুন করে অধ্যায় শুরু করছেন সৌরভ। অন্যদিকে তার প্রাক্তন স্ত্রী মধুমিতাও সংসার করছেন সুখে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক