Swastika: মায়ের পছন্দের ফুল কাঠগোলাপ! পুরীতে গিয়ে স্মৃতিচারণে মগ্ন অভিনেত্রী স্বস্তিকা

Swastika: জগন্নাথদেবের শহর পুরীতে গিয়ে কানে তার মায়ের পছন্দের ফুল কাঠগোলাপ গুঁজেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (Swastika)। সম্প্রতি সেই সমস্ত ছবি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। প্রত্যেক মুহূর্তে তিনি বাবা এবং মায়ের অনুপস্থিতি কতটা অনুভব করেন তা বোঝা যায় তা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখলেই।

বহুকাল হয়ে গিয়েছে মা-বাবা ছেড়ে চলে গিয়েছেন পরলোকে। তবে এখনো পর্যন্ত তাদের ভালোবাসা, তাদের উষ্ণতা অনুভব করেন অভিনেত্রী। তাইতো তার বিভিন্ন ছবিতে স্মৃতিচারণ করেন তাদের। কখনো তাদের প্রিয় খাবার, প্রিয় পোশাক এবং অন্যান্য প্রিয় জিনিসগুলিকে তুলে ধরেন সকলের সামনে।

সেরকমই এবার মায়ের পছন্দের ফুল কাঠগোলাপের কথা তিনি জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে। এদিন দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, যেখানে দেখা যাচ্ছে ভীষণই সাধারণ সাজে রয়েছেন তিনি। কানে গোঁজা একটি কাঠগোলাপ।

এই পোস্ট থেকে জানা গিয়েছে তিনি বর্তমানে পুরীতে রয়েছেন। আসলে জগন্নাথদেবকে দর্শন করতে পৌঁছেছেন ভক্তরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন জগতের নাথের কাছে। সেরকমই সেখানে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। স্বস্তিকা ছবিগুলো পোস্ট করে লিখেছেন, ‘আমার মায়ের পছন্দের ফুল কাঠগোলাপ।’

যা দেখার পর তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন এই অভিনেত্রী তার মা-বাবাকে কতটা ভালোবাসেন এবং কতটা মিস করেন তা বোঝা যায় একাধিক পোস্ট দেখলেই। একইসাথে তিনি যে পুরীতে রয়েছেন সে বিষয়েও তাকে ভালোবাসা জানাতে ভোলেননি সকলে।

Ditipriya Roy: ছোটপর্দায় দেবীরূপে ফিরছেন দিতিপ্রিয়া, প্রকাশ্যে ‘পার্বতী’র লুক! অসুরের চরিত্রে কে?

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক