হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্র অনুসারে পৌষ মাসকে অত্যন্ত সংবেদনশীল সময় হিসেবে ধরা হয়। এ বছর ১৭ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত মোট ২৯ দিন পৌষ মাস চলবে। এই সময়কে আবার মল মাস বা ধনু সংক্রান্তি বলেও অভিহিত করা হয়। জ্যোতিষ মতে, সূর্য যখন ধনু রাশিতে প্রবেশ করে, তখনই মল মাসের সূচনা হয়। এই সময় কোনও শুভ কাজ করলে তার ফল শুভ হয় না বলেই বিশ্বাস।
শাস্ত্র অনুযায়ী, মল মাসে মোট ১৬টি শুভ আচার-অনুষ্ঠান নিষিদ্ধ। এর মধ্যে উল্লেখযোগ্য হল বিবাহ, অন্নপ্রাশন, নামকরণ, গৃহপ্রবেশ, মাথা মুণ্ডন, বাস্তু পূজা ও অন্যান্য গৃহস্থালি অনুষ্ঠান। বিশ্বাস করা হয়, এই সময় এসব কাজ করলে দাম্পত্য জীবন, পারিবারিক সুখ ও আর্থিক স্থিতির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এই মাসে তুলসী পাতা ছিঁড়ে ফেলা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। কারণ, মল মাসে ভগবান বিষ্ণুর বিশেষ পূজা করা হয় এবং তুলসী তাঁর অত্যন্ত প্রিয়। তুলসী পাতা ছেঁড়ার ফলে বিষ্ণু দেবতা রুষ্ট হতে পারেন—এমন বিশ্বাস প্রচলিত।
খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। মল মাসে সাত্ত্বিক আহার গ্রহণ করাই শ্রেয়। রসুন, পেঁয়াজ, মাছ, মাংস ও ডিমের মতো তামসিক খাবার এড়িয়ে চলা উচিত। শাস্ত্রমতে, এই সময় তামসিক খাদ্য গ্রহণ করলে সূর্যদেব ক্রুদ্ধ হতে পারেন, যার প্রভাব পড়ে স্বাস্থ্য ও ভাগ্যের উপর।
আরও পড়ুন
২০২৬ সালে পেশাক্ষেত্রে আশাতীত উন্নতি: সাফল্যের শিখরে পৌঁছবে এই পাঁচ রাশি
এছাড়াও, মল মাসে নতুন বাড়ি তৈরি, জমি কেনা বা বিক্রি, নতুন ব্যবসা শুরু কিংবা বড় বিনিয়োগ করাকে অশুভ বলা হয়। এমনকি নতুন চাকরিতে যোগদান বা নতুন বাড়িতে প্রবেশ করাও এই সময়ে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। বিশ্বাস অনুযায়ী, এই সময় এসব কাজ শুরু করলে বাধা, আর্থিক ক্ষতি ও মানসিক অশান্তি দেখা দিতে পারে।
আরও পড়ুন
আজকের রাশিফল: সফলা একাদশীতে চিত্রা নক্ষত্র ও শোভন যোগের প্রভাব
সব মিলিয়ে, পৌষ বা মল মাসে ধৈর্য ও সংযমের সঙ্গে সময় কাটানোই শ্রেয়। ধর্মীয় বিধিনিষেধ মেনে চললে অশুভ প্রভাব থেকে নিজেকে রক্ষা করা সম্ভব বলেই মত জ্যোতিষশাস্ত্রের।
আরও পড়ুন
নতুন বছরে কেতুর শক্তিবৃদ্ধি: সাবধান বৃষ, সিংহ ও মীন রাশির জাতক-জাতিকারা

Hello, I am BB. I have been working in blogging for more than four years.