শীতকাল এলেই বহু মানুষকে ভোগাতে শুরু করে টনসিলের ব্যথা। শিশু থেকে বয়স্ক— কারও রেহাই নেই। সামান্য গলা ব্যথা ভেবে অনেকেই বিষয়টি এড়িয়ে যান, কিন্তু সময়মতো চিকিৎসা না করালে টনসিল ভয়ংকর রূপ নিতে পারে। বিশেষ করে ঋতু পরিবর্তনের সময়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে টনসিলের সমস্যা আরও বাড়ে।
টনসিল আসলে আমাদের শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। নাক ও মুখ দিয়ে প্রবেশ করা জীবাণুকে আটকানোই এর প্রধান কাজ। মুখগহ্বরের ভিতরে থাকা টনসিল চার প্রকার— লিঙ্গুয়াল, প্যালাটাইন, টিউবাল এবং অ্যাডেনয়েড। এর যেকোনো একটি বা একাধিক অংশে সংক্রমণ হলেই তাকে টনসিলাইটিস বলা হয়।
টনসিলের সংক্রমণ মূলত দুই ধরনের— ভাইরাল এবং ব্যাক্টেরিয়াল। প্রায় ৭০ শতাংশ ক্ষেত্রে ভাইরাসের কারণে টনসিল হয়। তবে স্ট্রেপটোকক্কাস ব্যাক্টেরিয়ার সংক্রমণে হওয়া টনসিলাইটিস বেশি যন্ত্রণাদায়ক ও বিপজ্জনক। এই ক্ষেত্রে গলা ব্যথা তীব্র হয়, কণ্ঠস্বর বসে যায়, জ্বর আসে এবং খাবার গিলতে কষ্ট হয়।
আরও পড়ুন:Health: কনুইয়ের ব্যথায় জেরবার? টেনিস এলবো কেন হয়, কীভাবে মিলবে সম্পূর্ণ আরাম—জানালেন বিশেষজ্ঞ
টনসিলাইটিস অত্যন্ত সংক্রামক। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি, লালা, থুতু কিংবা একই থালা বা গ্লাস ব্যবহার করলে সহজেই জীবাণু ছড়িয়ে পড়ে। তাই বাড়িতে কারও টনসিল হলে আলাদা বাসন ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন:Women Health: পিরিয়ড চলাকালীন টক খাওয়া কী আদৌ ঠিক? বড় ভুল করার আগে আজই জানুন
বিশেষ করে ৫ থেকে ১৫ বছর বয়সি শিশুরা এই সমস্যায় বেশি আক্রান্ত হয়। অনেক ক্ষেত্রে বারবার টনসিল হলে চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে টনসিল বা অ্যাডিনয়েড গ্রন্থি অপসারণের পরামর্শ দেন। দীর্ঘদিন টনসিলের সমস্যা অবহেলা করলে স্লিপ অ্যাপনিয়া, টনসিলার সেলুলাইটিস কিংবা ফাইব্রোসিসের মতো জটিল রোগ দেখা দিতে পারে।
আরও পড়ুন:Health: মস্তিষ্ক সতেজ রাখতে চান? পাতে রাখতে হবে এই সবজি
টনসিল হলে কী করবেন?
একেবারেই ঠান্ডা জল, আইসক্রিম বা ঠান্ডা পানীয় এড়িয়ে চলুন
দিনে অন্তত দু’বার দাঁত ব্রাশ করে মুখ পরিষ্কার রাখুন
ঈষদুষ্ণ নুনজলে গার্গল করুন
সংক্রমণ বাড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন
সময়মতো সচেতন হলেই টনসিলের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব। অবহেলা নয়, সচেতনতাই সুস্থতার চাবিকাঠি।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.