UIDAI আনছে নতুন e-Aadhaar অ্যাপ, যার মাধ্যমে বাড়িতে বসেই আধার আপডেট করা যাবে। নাম, ঠিকানা, মোবাইল নম্বর বদল এখন আরও সহজ ও নিরাপদ।
আজকের ডিজিটাল যুগে আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলার দরকার নেই। এবার আধার আপডেটের ঝামেলা আরও সহজ করতে UIDAI (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া) আনছে একদম নতুন মোবাইল অ্যাপ — e-Aadhaar। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং iOS— দুই প্ল্যাটফর্মেই আসবে চলতি বছরের শেষের দিকে।
UIDAI-এর এই নতুন উদ্যোগের ফলে আর আধার সেবা কেন্দ্রে লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর বা ইমেল আইডির মতো তথ্য এখন বাড়িতে বসেই কয়েক মিনিটে আপডেট করা যাবে। শুধু স্মার্টফোনেই মিলবে সম্পূর্ণ আধার পরিষেবা।
কীভাবে কাজ করবে e-Aadhaar অ্যাপ

১️] প্রথমে মোবাইলে e-Aadhaar অ্যাপ ইনস্টল করতে হবে।
২️] অ্যাপ খুলে ‘Update Aadhaar’ অপশনে ক্লিক করুন। আপনার আধার নম্বর বা ভার্চুয়াল আইডি (VID) দিয়ে OTP ভেরিফিকেশন সম্পন্ন করুন।
৩️] এরপর আপনি যে তথ্য আপডেট করতে চান— যেমন ঠিকানা, মোবাইল নম্বর বা ইমেল— তা বেছে নিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
৪️] UIDAI যাচাই শেষে তিন থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে আপডেটের অনুমোদন দেবে। তারপর আপনি অ্যাপ বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন e-Aadhaar ডাউনলোড করতে পারবেন।
খবর
Aadhaar Card: কী কী কাজে ব্যবহার করা যায় না আধার কার্ড? জানুন UIDAI-এর নিয়ম
এই নতুন ডিজিটাল প্রক্রিয়ার ফলে শুধু সময়ই বাঁচবে না, বরং পরিচয় জালিয়াতির ঝুঁকিও অনেক কমবে। ব্যাঙ্ক, সরকারি প্রকল্প, সিম কার্ড বা অন্যান্য সেবা পাওয়াও হবে আরও সহজ ও দ্রুত।
প্রযুক্তি
Tata Classic 110: টাটার নতুন বাইক, মাইলেজে সেরা বাজেট মডেল!
#Aadhaar #eAadhaar #UIDAI #DigitalIndia #TechNews #AadhaarUpdate #MobileApp #GovernmentTech

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.