ইতিমধ্যেই একজন অটোওয়ালার ছবি ভাইরাল হয়, ছবিটি শনিবার দুপুরে টুইটারে পাওয়া যায়। ছবিটিতে সেই অটোচালকের মুখে মাক্স পড়ে থাকায় তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু তার হাতে চকচক করছিল একটি স্মার্ট হাতঘড়ি। ঘড়িটির ডায়েলে একটি কিউ আর কোড চকচক করছিল যা নজর কেড়েছে লাখ লাখ মানুষের।
জানা গেছে এই ভাইরাল স্মার্টওয়াচের মালিক যিনি ছিলেন তিনি একজন অটোচালক, তিনি ব্যাঙ্গালোরের ছোট ছোট অলিগলিতে অটো চালিয়ে টাকা আয় করেন। তিনি জানান যাত্রীদের সুবিধার্থেই তিনি স্মার্টওয়াচটি ব্যবহার করেন, যাতে করে যাত্রীরা খুব সহজেই স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারেন।
আগে এমন ছিল যে মানিব্যাগ ছাড়া কেউ কখনো বাড়ির বাইরে বেরোতে পারতো না, কিন্তু এখন হাতে করে এক টাকা না নিয়ে আসলেও কোন ব্যাপার নয় কারণ অনলাইন মাধ্যমে সব জায়গায় পেমেন্ট করা যায়। টোটো থেকে শুরু করে অটো, বাস এবং ক্যাবেও কিউআর কোড’ স্ক্যান করে গাড়ির ভাড়া দিচ্ছেন প্যাসেঞ্জাররা।
UPI Swag!
Seamless payments, anytime, anywhere!#UPI #DigitalRevolution#DigitalIndia pic.twitter.com/vusSjul4q7
— MyGovIndia (@mygovindia) September 21, 2024
এই ব্যাপারটি নিয়ে নেটিজেনরা খুবই খুশি। ছবিটিতে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন কেউ কেউ বলছেন “ব্যাঙ্গালোরের প্রযুক্তি অনেক এগিয়ে”, আবার কেউ বলছেন “যাক, আমরা তবে আধুনিক ভারতেই বাস করছি।”

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.