Rohit Sharma: রোহিত শর্মাকে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ এর দ্বিতীয় সিজনের একটি এপিসোডে অতিথি হিসেবে ডাকা হয়েছিল। তিনি সেখানে গিয়েছিলেন এবং তার সঙ্গে গিয়েছিলেন শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং ও সূর্য কুমার যাদব। সেই শো তে রোহিত শর্মার স্ত্রী ঋতিকাও উপস্থিত ছিলেন।
গত তিন বছর আগে অর্থাৎ ২০২১ সালের নভেম্বর মাসের ২৬ তারিখে রোহিত শর্মা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন। ভিডিওটিতে দেখা গেছিল তিনি শার্দূল ঠাকুর এবং শ্রেয়স আইয়ার সঙ্গে নাগিন ডান্স করেন। সেই ভিডিওটি ভাইরাল হয়েছিল ও ভিডিওটিতে প্রায় ২৬ লক্ষের কাছাকাছি লাইক পড়েছিল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় “দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’” এর একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রোহিত শর্মার খুব বড়ো একজন মহিলা ফ্যান তাকে রিকোয়েস্ট করছেন যে, রোহিত শর্মার নাচের যেই ভিডিওটি ২০২১ সালে ভাইরাল হয়েছিল তার সাথে সেই ডান্সটাই করার জন্য।
https://twitter.com/Ro45Kuljot_/status/1843954732840464829
এই কথা শুনে রোহিত তো লজ্জায় লাল হয়ে গেছে। তিনি তখন কফি খাচ্ছিলেন আর সেই কফি মগ মুখে নিয়েই লজ্জায় মুখ লুকান। রোহিত তার সেই মহিলা ফ্যানকে বারংবার ইশারায় না বলেন। তারপরেও রোহিতের ডাই হার্ট ফ্যান মঞ্চে উঠে পড়েন এবং আনন্দে আত্মহারা হয়ে যায়।
এদিকে রোহিত লজ্জা পেয়ে হাসতে থাকেন, কিন্তু তিনি তার এত বড়ো ফ্যানের রিকোয়েস্ট ফেলতে না পেরে তার সাথে ডান্স করেন। অন্যদিকে তার স্ত্রী ঋতিকাও অডিয়েন্সের সিটে বসে মুচকি মুচকি হাসতে লাগেন।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.