সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একই পোশাকে দু’জন ছবি পোস্ট করেছেন। দু’জনেই টলিউড অভিনেত্রী। একজন রাজ ঘরনি শুভশ্রী গাঙ্গুলি ও অপরজন ‘মিঠাই’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। সম্প্রতি সৌমিতৃষা তার সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাকে দেখা গিয়েছে ওয়ান শোল্ডার নীল-হলুদ গাউনে। তার এই পোশাকে সকলেই মুগ্ধ হয়ে গিয়েছেন।
এই একই পোশাকে কিছুদিন আগে দেখা গিয়েছে শুভশ্রী গাঙ্গুলিকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে একই পোশাকে শুভশ্রী ছবি পোস্ট করেছিলেন। সৌমিতৃষাকে এই পোশাক পরে দেখা গিয়েছে মির্চি মিউজিক অ্যাওয়ার্ড শো-তে। তবে অন্য ইন্ডাস্ট্রির অনেকেই একই পোশাক পরলে তাদের মধ্যে রীতিমতো ঝগড়া চলে। কিন্তু এই বিষয়টি শুভশ্রী একেবারে হালকাভাবে নিয়েছেন।
মিঠাইয়েট পোস্ট করা ছবিতে লাইক করেছেন শুভশ্রী। যূিও সৌমিতৃষা নিজেও টলি পাড়ার অনেক তারকার সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করা ছবি লাইক করেন। তেমনই তিনি শুভশ্রী ও রাজের পোস্ট করা ছবিতেও লাইক ও কমেন্ট করেন। এদিকে ২০২৩ সালে ‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয়ের পর আর ছোটো পর্দায় দেখা যায়নি সৌমিতৃষাকে। এরপর তিনি বড়ো পর্দায় নাম লেখান।
২০২৩ সালে বড় পর্দায় মুক্তি পায় দেব ও সৌমিতৃষা অভিনীত ছবি ‘প্রধান’। এই ছবিতে সৌমিতৃষার অভিনয় মিশ্র প্রতিক্রিয়া অর্জন করেছে। সেইসময় রাজ চক্রবর্তীর সঙ্গে সৌমিতৃষা সোশ্যাল হ্যান্ডেলে ছবি পোস্ট করেছিলেন। অনেকেই মনে করেছিলেন হয়তো এরপর রাজ চক্রবর্তীর কোনো প্রজেক্টে দেখা যাবে সৌমিতৃষাকে। কিন্তু তা আর হয়নি। জানা যাচ্ছে, সৌমিতৃষার আগামী ছবি সৌরভ দাসের সঙ্গে হতে চলেছে।
অপরদিকে শুভশ্রী গাঙ্গুলি এখন বেশ ব্যস্ত। আগামী আগস্ট মাসে মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি ‘বাবলি’। ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। ছবিতে শুভশ্রীর বিপরীতে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। এর পাশাপাশি শুভশ্রীর হাতে রয়েছে আরও বেশ কিছু সিনেমার কাজ।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.