নতুন জামা কেনার আনন্দ অনেকের কাছেই আলাদা। দোকান থেকে কিনে কিংবা অনলাইনে অর্ডার করে পোশাক হাতে পেয়েই তা পরে ফেলেন বহু মানুষ। তবে বিশেষজ্ঞদের মতে, নতুন পোশাক ব্যবহার করার আগে এক বার ধুয়ে নেওয়া অত্যন্ত জরুরি। তা না হলে ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে।
অনলাইনে কেনা পোশাক কারখানা, গুদাম, পরিবহণ ব্যবস্থা ও ডেলিভারির বিভিন্ন ধাপ পেরিয়ে গ্রাহকের হাতে পৌঁছায়। এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে কাপড়ে ধুলো-ময়লা, জীবাণু বা ব্যাক্টেরিয়া জমতে পারে। অন্যদিকে দোকান থেকে কেনা পোশাকও অনেকেই ট্রায়াল হিসেবে পরে দেখেন। ফলে সেই কাপড়েও জীবাণুর উপস্থিতি থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
চিকিৎসকদের মতে, নতুন পোশাকে ব্যবহৃত বিভিন্ন রঙ, কেমিক্যাল ও সংরক্ষণকারী পদার্থ ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে কিছু পোশাকে ফর্মালডিহাইডের মতো রাসায়নিক ব্যবহার করা হয় যাতে কাপড়ে ছত্রাক বা দুর্গন্ধ না হয়। এই ধরনের রাসায়নিক স্পর্শকাতর ত্বকে অ্যালার্জি, র্যাশ, চুলকানি বা জ্বালাভাবের কারণ হতে পারে।
শুধু বাইরের পোশাক নয়, নতুন অন্তর্বাসও না ধুয়ে ব্যবহার করা উচিত নয় বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। কারণ শরীরের সংবেদনশীল অংশে জীবাণু বা রাসায়নিকের প্রভাব আরও দ্রুত পড়তে পারে।
Lifestyle: ফেশিয়াল যোগায় ফিরুক ত্বকের তারুণ্য, প্রাকৃতিক উপায়ে উজ্জ্বলতা
তবে স্বস্তির বিষয় হল, নতুন কাপড় এক বার ভাল করে ধুয়ে নিলেই এই ঝুঁকি অনেকটাই কমে যায়। তাই স্বাস্থ্য ও ত্বকের সুরক্ষার কথা ভেবে নতুন পোশাক সরাসরি না পরে আগে পরিষ্কার করে নেওয়াই সবচেয়ে নিরাপদ অভ্যাস।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.