১০ কেজি বাচ্চার নর্ম্যাল ডেলিভারি করিয়ে তুমুল কটাক্ষের শিকার ‘তোমাদের রাণী’ ধারাবাহিক। আমরা সকলেই জানি যে বর্তমান সময়ে বাংলা ধারাবাহিকে এমন কিছু দৃশ্য দেখানো হয় যা ঘিরে শুরু হয় তুমুল সমালোচনা। সেরকমই হয়েছে এই ধারাবাহিকের ক্ষেত্রেও।
স্টার জলসায় সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে নায়ক-নায়িকা রাণী এবং দুর্জয় ধীরে ধীরে কাছাকাছি আসছে। দীর্ঘদিনের দূরত্ব কমছে তাদের। সম্প্রতি চ্যানেলের তরফ থেকে একটি প্রমো প্রকাশ্যে এসেছে। যেটি তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
যেখানে দেখা যায় রাণীর বন্ধু তথা যা দেবযানীর প্রসব যন্ত্রণা ওঠে। কিন্তু হাসপাতালে নিয়ে না গিয়ে বাড়িতে তার ডেলিভারি করায় দুর্জয় এবং রাণী। তবে যে বাচ্চাটিকে প্রমোতে দেখানো হয়েছে সেটি মোটেই সদ্যোজাত শিশু নয় বরং বেশ বড়সড়ো ওজনের বাচ্চা।
যা দেখার পরে রীতিমতো হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন হাস্যকর মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। কেউ লেখেন, ‘১০ কেজি ওজনের বাচ্চাও তবে আজকাল ডেলিভারি হচ্ছে!’ কারোর মতে, ‘পেট থেকে বেরিয়েই এত বড় হয়ে গেল!’
আবার কেউ লেখেন, ‘এ কেমন বাচ্চা যার অ্যাম্বিক্যাল কর্ড কাটা হল না?’ সবমিলিয়ে বলতে গেলে এই ধারাবাহিক নিয়ে এখন হাসাহাসি শুরু করেছেন নেটিজেনরা। উল্লেখযোগ্য এই ধারাবাহিকটি স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। যেখানে মুখ্য ভূমিকায় অভিকা এবং অর্কপ্রভকে দেখা যাচ্ছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.