‘আমি ব্যর্থ, দাম্পত্য থেকে চাকরি সবেতেই’, কুশা কপিলার সঙ্গে বিচ্ছেদের পর জীবনে কী ঘটেছিল জ়োরাওয়ারের?

জীবনে একের পর এক ধাক্কা সামলাতে হয়েছে তাঁকে। ভেঙেছে দীর্ঘদিনের দাম্পত্য, হাতছাড়া হয়েছে কর্পোরেট চাকরি। এমনকি নিজের হাতে তৈরি বাড়িটিও আর তাঁর কাছে নেই। এত কিছু হারানোর পর একসময় নিজের উপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে জীবনের সেই কঠিন অধ্যায়ের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী তথা জনপ্রিয় নেটপ্রভাবী কুশা কপিলার প্রাক্তন স্বামী জ়োরাওয়ার সিংহ অহলুওয়ালিয়া।

নিজের জীবনের ওঠাপড়া নিয়ে খোলাখুলি কথা বলতে গিয়ে জ়োরাওয়ার জানিয়েছেন, গত কয়েক বছরে তাঁর জীবনে এমন অনেক পরিবর্তন এসেছে, যা মানসিক ভাবে তাঁকে ভেঙে দিয়েছিল। ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবন, কোনও ক্ষেত্রেই প্রত্যাশামতো সফল হতে পারেননি বলে মনে হয়েছিল তাঁর। একসময় নিজের আত্মসম্মান এবং নিজের প্রতি ভালবাসাটুকুও হারিয়ে ফেলেছিলেন।

ভিডিয়োয় জ়োরাওয়ার বলেন, তিনি নিজেকে একজন ব্যর্থ মানুষ বলেই মনে করেন। গত কয়েক বছরে জীবনের সবচেয়ে প্রিয় জিনিসগুলো একে একে হারিয়েছেন। বিয়ের সম্পর্ক টিকিয়ে রাখতে পারেননি, হারিয়েছেন কর্পোরেট সংস্থার চাকরি। নিজের তৈরি বাড়িটিও হাতছাড়া হয়েছে। এর পাশাপাশি নিজের আত্মসম্মান এবং আত্মবিশ্বাসও তলানিতে গিয়ে ঠেকেছিল। অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করার অভ্যাসও তাঁকে মানসিক ভাবে আরও বিপর্যস্ত করে তুলেছিল।

তবে জীবনের এই কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেকে নতুন করে চেনার চেষ্টা করেছেন জ়োরাওয়ার। তাঁর উপলব্ধি, সবসময় নিজের ব্যর্থতার জন্য নিজেকে দোষারোপ করে গেলে জীবনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। বরং অতীতের ভুল এবং হারানোর যন্ত্রণা মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হয়। জ়োরাওয়ার আরও জানিয়েছেন, ছোটবেলা থেকেই তাঁকে ব্যর্থ বলে তকমা দেওয়া হয়েছে। সেই ধারণা দীর্ঘদিন তাঁর মনে গেঁথে ছিল। কিন্তু এখন আর সেই পরিচয় থেকে পালিয়ে যেতে চান না তিনি। বরং ব্যর্থতার সংজ্ঞাকেই নিজের মতো করে নতুন ভাবে দেখতে শিখেছেন।

নিজের বক্তব্যের শেষে তিনি বুঝিয়ে দিয়েছেন, জীবনে অনেক কিছু হারালেও নিজের উপর বিশ্বাস রাখার ক্ষমতা হারাননি। তাঁর কথায়, তিনি এমন একজন ব্যর্থ মানুষ, যিনি সবকিছু হারিয়েও নিজের উপর বিশ্বাস রাখতে জানেন। তাঁর এই সাহসী স্বীকারোক্তির পর সমাজমাধ্যমে বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন তিনি।

দেওল পরিবারের বউমা হচ্ছেন শচীনকন্যা সারা? বিয়ের জল্পনা ঘিরে মুখ খুলল ঘনিষ্ঠ মহল
দেওল পরিবারের বউমা হচ্ছেন শচীনকন্যা সারা? বিয়ের জল্পনা ঘিরে মুখ খুলল ঘনিষ্ঠ মহল

উল্লেখ্য, ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কুশা কপিলা ও জ়োরাওয়ার সিংহ অহলুওয়ালিয়া। প্রায় ছ’বছর একসঙ্গে সংসার করার পর ২০২৩ সালের ২৬ জুন বিচ্ছেদের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানান তাঁরা। পারস্পরিক সম্মতিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দু’জনে। বিচ্ছেদের পর এবার নিজের জীবনের কঠিন সময় এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের কথা সামনে আনলেন জ়োরাওয়ার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক