এক বছর আগে ১৯ সেপ্টেম্বর সঙ্গীতজগতে নেমে এসেছিল শোকের ছায়া। সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে প্রয়াত হন অসমের জনপ্রিয় শিল্পী জুবিন গর্গ। তাঁর আকস্মিক মৃত্যু ঘিরে এখনও নানা প্রশ্ন রয়েছে। মৃত্যুর এক বছর পরও তাঁর গান ও স্মৃতি একইভাবে মানুষের মনে অমলিন।
জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসমজুড়ে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রয়াত শিল্পীর স্মৃতিতে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই কর্মসূচিতে যোগ দিয়ে রক্তদান করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অসমের মন্ত্রী রমেশ্বর তেলিও জানান, জুবিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ উদ্যোগ।
১৯ সেপ্টেম্বর জুবিনকে স্মরণ করতে অসমের বিভিন্ন প্রান্তে শিল্পী, অনুরাগী এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা একত্রিত হন। গুয়াহাটি সংলগ্ন সোনাপুর এলাকায় অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (AASU)-এর সদস্যদের পাশাপাশি জুবিনের পরিবারের লোকজন ও শিল্পীরাও উপস্থিত ছিলেন। সেখানে তাঁর জনপ্রিয় গান গেয়ে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানানো হয়।
জুবিনের মৃত্যু এবং ন্যায়বিচারের দাবিও ফের উঠে এসেছে এদিন। AASU-এর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য বলেন, আকস্মিক সেই ঘটনার পর এক বছর কেটে গেলেও জুবিন গর্গকে ন্যায়বিচার পেতে হবে। অসম সরকারের সংস্কৃতি বিষয়ক দফতরের তরফেও ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের বিশেষ স্মরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
প্ৰাণৰ শিল্পী জুবিন গাৰ্গৰ সোঁৱৰণত বিজেপিৰ ৰক্তদান…
আজি বশিষ্ঠস্থিত বিজেপি ৰাজ্যিক কাৰ্যালয় অটল বিহাৰী বাজপেয়ী ভৱনত প্ৰাণৰ শিল্পী, অসমীয়াৰ হিয়াৰ আমঠু জুবিন গাৰ্গৰ পবিত্ৰ প্ৰথম স্মৃতি দিৱসৰ শুভক্ষণত ভাৰতীয় জনতা পাৰ্টি, অসম প্ৰদেশৰ উদ্যোগত আয়োজিত ৰক্তদান শিবিৰটো অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ড০ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই ৰক্তদানেৰে শুভাৰম্ভণি কৰে।
মাননীয় ৰাজ্যিক সভাপতি শ্ৰীযুত দিলীপ শইকীয়া ডাঙৰীয়াই মহান শিল্পী গৰাকীৰ প্ৰতিচ্ছবিত পুষ্পাঞ্জলি অৰ্পণ কৰি শ্ৰদ্ধা নিবেদন কৰে। আজি এই ৰক্তদান শিবিৰত অসম চৰকাৰৰ কেইবাজনো কেবিনেট মন্ত্ৰী, দলৰ জ্যেষ্ঠ নেতা, শতাধিক কাৰ্যকৰ্তাই ৰক্তদান কৰে।
— BJP Assam Pradesh (@BJP4Assam) September 19, 2026
বাংলার সঙ্গে জুবিনের গভীর সম্পর্ক
অসমের পাশাপাশি বাংলার সঙ্গেও জুবিন গর্গের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি তাঁর ভালোবাসার কথা বহুবার উঠে এসেছে। বাংলার মানুষের সঙ্গে তাঁর এই বিশেষ সম্পর্ককে কেন্দ্র করেই পরিচালক শ্রী প্রীতম তৈরি করছেন ‘লভ ইউ জুবিনদা’ নামে একটি ছবি।
জুবিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রী গরিমা গর্গ বলেন, এই ছবি শুধুমাত্র তাঁর স্বামীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নয়, বরং জুবিন এবং বাংলার মানুষের মধ্যে থাকা গভীর ভালোবাসারও প্রতিফলন। গরিমার কথায়, জুবিন নিজেকে ‘আধা বাঙালি’ বলতেন। বাংলা বই পড়ার পাশাপাশি বাংলার সংস্কৃতির প্রতিও তাঁর গভীর আগ্রহ ছিল। বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গেও দীর্ঘদিন কাজ করেছেন তিনি এবং এখানকার মানুষের কাছ থেকে পেয়েছেন বিপুল ভালোবাসা।
Zubeen was, is and will always remain a people’s person and our favourite rockstar!
He remained with the people, always helping them in times of their need and making them happy with his songs, his actions and just with his mere presence.
Today, across Assam, we @BJP4Assam karyakartas donated blood, as a tribute to the memory of a legend who continues to remain amongst us and inspire us to help the people.
These donated blood with help numerous people find a new lease of life and what can be a better tribute to the legend, than helping someone.
ZG Forever ❤️
— Himanta Biswa Sarma (@himantabiswa) September 19, 2026
গরিমা আরও জানান, ‘লভ ইউ জুবিনদা’ অসম ও বাংলার মধ্যে একটি সেতুবন্ধনের মতো কাজ করবে। জুবিনকে কেন্দ্র করে দুই অঞ্চলের মানুষের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল, এই ছবির মাধ্যমে সেই বন্ধন আরও দৃঢ় হবে বলেই তাঁর আশা।
তবে স্মৃতিচারণের পাশাপাশি জুবিন গর্গের মৃত্যুর সঠিক তদন্ত এবং ন্যায়বিচারের দাবিও জানিয়েছেন গরিমা। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতেও সেই দাবি ফের সামনে এসেছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.