জনপ্রিয় সঙ্গীতশিল্পী জ়ুবিন গার্গের শেষকৃত্য সম্পন্ন হয়েছে মঙ্গলবার, অসমের সোনাপুরের কামারকুচিতে। প্ৰিয় গায়েককে শেষবার চোখের দেখা দেখবেন বলে অসমের রাস্তায় নামেন বহু মানুষ। অসমের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রণোজ পেগু জানিয়েছেন, জ়ুবিনের অস্থিভস্ম অনুরাগীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে অনলাইন পোর্টালের মাধ্যমে। তবে ‘জনতার তারকা’ জ়ুবিনকে ফের দেখা যাবে, এ বার বড়পর্দায়। কী জানালেন গায়কের স্ত্রী গরিমা শঈকীয়া?
গায়কের স্ত্রী গরিমা শঈকীয়া কীজানালেন?
গরিমা জানান, মৃত্যুর আগে জ়ুবিন তাঁর ছবি ‘রই রই বিনালে’ নিয়ে ব্যস্ত ছিলেন। ছবির শুটিং শেষ হয়ে গেলেও বাকি ছিল ডাবিং। সিঙ্গাপুর থেকে ফিরে সেই কাজে হাত দেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু সেটা আর পারলেন কৈ।
আক্ষেপের সুরে গরিমা আরও জানিয়েছেন, জ়ুবিন নিজেই করতে চেয়েছিল ডাবিংটা। কিন্তু সেটা হল না। তবে ছবিটা ৩১ অক্টোবর মুক্তি পাক, এমনই ইচ্ছে ছিল জ়ুবিনের। গরিমা আরও জানান, আমরা চেষ্টা করছি সমস্ত কাজ শেষ করে ৩১ তারিখে ছবিটা মুক্তি দেওয়ার।
আরও পড়ুন,
জুবিনের অস্থিভস্ম অনলাইনের মাধ্যমে বিলিয়ে দেওয়া হবে অনুরাগীদের, নতুন পন্থা অসম সরকারের
ছবিতে জ়ুবিনকে কী চরিত্রে দেখা যাবে?
ছবিতে জ়ুবিনকে গায়কের চরিত্রেই দেখা যাবে। গরিমা জানিয়েছেন, ছবি নিয়ে ভীষণ রকম আবেগপ্রবণ জ়ুবিন। তিনি আরও বলেন, ওর ধারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমি।
আরও পড়ুন,
৭১ তম জাতীয় পুরস্কারে ভূষিত হলেন বলিউড ‘বাদশা’ শাহরুখ! খুশির জোয়ার পরিবারে

Hello, I am BB. I have been working in blogging for more than four years.