Lifestyle: যোগাসনেই কমতে পারে তলপেট ও কোমরের মেদ, মহিলাদের জন্য সহজ ৩ কার্যকর আসন

পেট ও কোমরের অতিরিক্ত মেদ এখন অনেক মহিলারই বড় সমস্যা। অনিয়মিত জীবনযাপন, দীর্ঘক্ষণ বসে কাজ করা এবং শরীরচর্চার অভাবে খুব সহজেই তলপেটে মেদ জমে যায়। কিন্তু সেই মেদ ঝরানো মোটেও সহজ নয়। কড়া ডায়েট বা দীর্ঘক্ষণ জিম করেও অনেক সময় কাঙ্ক্ষিত ফল মেলে না। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত যোগাসন শরীরকে নমনীয় রাখার পাশাপাশি পেট ও কোমরের অতিরিক্ত মেদ কমাতেও সাহায্য করতে পারে।

প্রতিদিন অল্প সময় নিয়ম মেনে কয়েকটি সহজ যোগাসন অভ্যাস করলেই ধীরে ধীরে শরীরের গঠন ছিপছিপে হতে শুরু করে। বিশেষ করে মহিলাদের জন্য কিছু আসন অত্যন্ত উপকারী বলে মনে করা হয়।

অর্ধ্ব পার্শ্ব চক্রাসন

Lifestyle: যোগাসনেই কমতে পারে তলপেট ও কোমরের মেদ, মহিলাদের জন্য সহজ ৩ কার্যকর আসন
Lifestyle: যোগাসনেই কমতে পারে তলপেট ও কোমরের মেদ, মহিলাদের জন্য সহজ ৩ কার্যকর আসন

এই আসনটি কোমর ও পেটের পেশিতে টান তৈরি করে, ফলে জমে থাকা মেদ কমাতে সাহায্য করে।

কীভাবে করবেন:
প্রথমে সোজা হয়ে দাঁড়ান এবং দুই পা একসঙ্গে রাখুন। হাত দু’টি শরীরের পাশে থাকবে। তারপর কনুই ভাঁজ করে হাতের তালু কোমরের পিছনে রাখুন। ধীরে ধীরে শরীরের উপরের অংশ পিছনের দিকে বাঁকান। স্বাভাবিক শ্বাস নিতে নিতে কয়েক সেকেন্ড এই ভঙ্গিতে থাকুন। পরে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসুন। প্রতিদিন ৬ থেকে ৭ বার এই আসন অভ্যাস করা যেতে পারে।

কুম্ভকাসন
এই আসনটি ‘প্ল্যাঙ্ক পোজ়’ নামেও পরিচিত। পেটের পেশি শক্ত করতে এবং তলপেটের মেদ কমাতে এটি খুব কার্যকর।

কীভাবে করবেন:
ম্যাটের উপর উপুড় হয়ে শুয়ে পড়ুন। তারপর কনুই এবং পায়ের আঙুলের উপর ভর দিয়ে পুরো শরীর মাটি থেকে তুলে ধরুন। শরীর যেন এক সরলরেখায় থাকে, সে দিকে খেয়াল রাখতে হবে। প্রথমে ২০ থেকে ৩০ সেকেন্ড এই অবস্থায় থাকুন। অভ্যাস বাড়লে ধীরে ধীরে সময়ও বাড়ানো যেতে পারে।

ত্রিকোণাসন
এই আসন শরীরের নমনীয়তা বাড়ানোর পাশাপাশি কোমর ও পেটের মেদ কমাতে সাহায্য করে। এছাড়া হজমশক্তি উন্নত করতেও উপকারী।

কীভাবে করবেন:
দুই পায়ের মধ্যে কিছুটা ফাঁক রেখে সোজা হয়ে দাঁড়ান। হাত দু’টি দু’পাশে ছড়িয়ে দিন। এবার শরীর বাঁ দিকে ঝুঁকিয়ে বাঁ হাত দিয়ে বাঁ পায়ের আঙুল ছোঁয়ার চেষ্টা করুন। ডান হাত উপরের দিকে সোজা থাকবে। হাঁটু ভাঁজ করা যাবে না। কয়েক সেকেন্ড এই অবস্থায় থাকার পর আবার সোজা হয়ে দাঁড়ান। একই ভাবে অন্য দিকেও করুন। প্রতিদিন অন্তত ৩ বার এই আসন করলে উপকার মিলতে পারে।

নিয়মিত যোগাসনের সঙ্গে পর্যাপ্ত ঘুম, সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত জলপান বজায় রাখলে পেট ও কোমরের মেদ কমানো অনেকটাই সহজ হতে পারে। তবে কোনও শারীরিক সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই যোগাসন শুরু করা উচিত।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক