Sourav-Suvosmita: অবশেষে দর্শকদের মনের ইচ্ছে পূর্ণ হলো! বাগদান সম্পন্ন হয়েছে জনপ্রিয় টেলি ইন্ডাস্ট্রির জুটি সৌরভ চক্রবর্তী (Sourav) এবং শুভস্মিতা মুখার্জির (Suvosmita)। এদিন সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে তারই একগুচ্ছ ছবি। ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের মাধ্যমে একে অপরের সাথে পরিচিত হয়েছিলেন তারা।
এরপর তাদের রসায়ন এতোটাই জনপ্রিয় হয়েছে যে বাস্তব জীবনেও যেন তারা একসঙ্গে থাকেন সেই ইচ্ছে প্রকাশ করেছিলেন অনুরাগীরা। এবং শেষমেষ ভক্তদের ইচ্ছে যেন পূর্ণ হলো। এদিন সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে সবটা পরিষ্কার করে দিয়েছেন।
ছবিগুলিতে দেখা যাচ্ছে বাগদানের সাজেই সেজে রয়েছেন তারা। চিরাচরিত বাঙালি সাজ। সুস্মিতার পরনে লাল আটপৌরে শাড়ি এবং সৌরভ পরেছেন লাল-সাদা ধুতি ও পাঞ্জাবি। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, এই জীবন শুরু হওয়ারও অনেক আগে থেকে আমি তোমাকে ভালোবেসেছি।
আর তখনও, তোমার চোখেই আমি আমার ঘর খুঁজে পেয়েছিলাম। শুভকামনা বন্ধু! সৌরভ চক্রবর্তী। আজ, কাল এবং চিরকাল। হ্যাঁ, আমাদের বাগদান হয়ে গেছে!’ যা দেখার পর তাদের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা এবং তারা প্রত্যেকে খুশি হয়েছেন তা বলাইবাহুল্য।
উল্লেখ্য, প্রথমবার মধুমিতা সরকারকে বিয়ে করেছিলেন সৌরভ। তবে সেই বৈবাহিক জীবন দীর্ঘস্থায়ী হয়নি। কয়েক বছর আগে বিচ্ছেদের পথে হেঁটেছেন তারা। যদিও চলতি বছরের জানুয়ারি মাসে ফের বিয়ের পিঁড়িতে বসেছেন মধুমিতা। দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সাথে নতুন জীবন শুরু করেছেন তিনি। এবার সেই পথেই হাঁটলেন প্রাক্তন স্বামী সৌরভ।

Sudeshna has been writing entertainment reports since 2021.