বালির দেশের আরও দুটি ছবি পোস্ট করলেন অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী! সিনেমার শ্যুটিং সেরে কয়েক দিনের জন্য বান্ধবী রুক্মিণী মৈত্রকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন অভিনেতা। ইতিমধ্যেই সেখান থেকে একাধিক ছবি পোস্ট করেছেন। আবারও দুটি ছবি ভাগ করে নিলেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
সাদা-কালো দুটি ছবির একটিতে দেখা যাচ্ছে হাত দিয়ে মুখ ঢেকে রয়েছে তিনি। আর আরেকটিতে ক্যামেরার দিকে হাত বাড়িয়ে রয়েছেন। নেপথ্যে থেকে বেজে চলেছে জিতের সিনেমার জনপ্রিয় গান, ‘পড়লে মনে তোমাকে।’ আর ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জানি’।
তার এই দুটি ছবি দেখে নানারকম মন্তব্য করেছেন নেটিজেনরা। যেখানে মূলত মহিলা ভক্তদের সংখ্যাই বেশি। যার মধ্যে একজন লিখেছেন -‘আর কত বার ক্রাশ খাবো’ উল্লেখযোগ্য, তিনি বিদেশে থাকাকালীন কলকাতার বুকে আর.জি কর কাণ্ডের মতোন পৈশাচিক ঘটনা ঘটে গিয়েছে। তার পাশে দাঁড়িয়ে তিনি জানিয়েছিলেন নতুন সিনেমা ‘খাদান’এর টিজার লঞ্চের তারিখ তারা পিছিয়ে দিয়েছেন।

পাশাপাশি এও জানিয়েছেন টিম ‘খাদান’ নির্যাতিতার পরিবারের পাশে রয়েছে। এরপর শহরে ফিরে এসেই ছুটতে হয়েছে হাসপাতালে। তার বাবা গুরুপদ অধিকারী হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এরই মাঝে ভক্তরা প্রশ্ন তোলেন আর.জি কর কাণ্ড নিয়ে কেন রাস্তায় হাঁটছেন না অভিনেতা?
প্রথমে এই বিষয়ে মুখ না খুললেও কয়েকদিন পরে দেখা যায় আর্টিস্ট ফোরামের ডাকা আন্দোলনে হাজির হয়েছেন তিনি। সেখান থেকে দেশের প্রধানমন্ত্রীর কাছে তিনি আর্জি জানান নারী নিরাপত্তা নিয়ে কঠোর আইন প্রণয়নের জন্য। তার কয়েকদিন পরেই লঞ্চ হয় খাদানের অফিসিয়াল টিজার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.