সম্প্রতি মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে উত্তাল সমাজ মাধ্যম থেকে শুরু করে সংবাদমাধ্যম। একের পর এক হেনস্তার কথা প্রকাশ্যে আনছেন মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রীরা। কাজ করতে গিয়ে বিভিন্নভাবে যৌন হেনস্তার শিকার হয়েছেন তারা৷ আর এবার একের পর এক অভিনেত্রী সেই কথা প্রকাশ্যে আনছেন। ক্রমশ সেই তালিকায় দীর্ঘায়িত হয়ে চলেছে।
মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রির মতন এবার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহিলাদের নিরাপত্তার জন্য ফেডারেশন ‘সুরক্ষা বন্ধু’ কমিটি গঠনের পদক্ষেপ করেছে। এবার মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আরও একটি গোপন তথ্য ফাঁস করলেন তামিল ছবির জনপ্রিয় অভিনেত্রী রাধিকা শরৎকুমার। তিনি সেই ঘটনার কথা স্পষ্ট করে জানান।
এক সাক্ষাৎকারে রাধিকা জানান, “কেরলে সিনেমার শুটিং করছিলাম। হঠাৎ দেখি শুটিং ফ্লোরের কিছু মানুষ কী একটা দেখে, ক্রমাগত হাসছে। একজন স্পটবয়কে ডেকে আমি জিজ্ঞাসা করলাম বিষয়টা। আমাকে সে জানাল, মেকআপ ভ্যানের ভিতর গোপন ক্যামেরা রয়েছে। নায়িকারা পোশাক বদলালেই ছবি, ভিডিও রেকর্ড হত। আর এসবের একটা ডেটাবেসও রয়েছে। যেখানে নায়িকাদের নাম লিখলেই প্রকাশ্য়ে আসত সেই ভিডিওগুলো।”
আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর সকলেই শিউরে উঠছেন। সম্প্রতি মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রির গোপন তথ্য একের পর এক যত প্রকাশ্যে আসছে ততই যেনো চমকে উঠতে হয়। তবে এই ইন্ডাস্ট্রিতে বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্র একবার হেনস্তার শিকার হন। মালায়লাম ইন্ডাস্ট্রির পরিচালক রণজিৎ-এর হাতে তিনি হেনস্তার শিকার হন।
এই অভিযোগ আসার পর কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন রণজিৎ। শ্রীলেখা জানান, একদিন হোটেলে ডেকে নিয়ে গিয়ে তাকে হেনস্তা করা হয়। আর সেই পরিস্থিতি থেকে কোনোমতে বেরিয়ে আসেন অভিনেত্রী। এর আগে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করলেও এবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন,
*‘এবড়োখেবড়ো দাঁত খুলিয়ে ছবি তোলেন’, মায়ের জন্যই ফাঁস হয়ে গেল শ্রুতির ‘সিক্রেট’

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.