জুন মাসের প্রথম সপ্তাহে বোয়িং স্টারলাইনার মহাকাশযানে সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয়। এবার এই মহাকাশযান পৃথিবীতে ফিরে এলেও মহাকাশে রয়ে গিয়েছেন সুনিতা ও বুচ। জুনের প্রথম সপ্তাহে যখন মহাকাশযানটি মহাকাশে পাড়ি দেয় সেইসময় তাতে একাধিক প্রযুক্তিগত গোলযোগ দেখা দেয়। আর এই কারণে মহাকাশযানটিকে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়।
কিন্তু মহাকাশচারী যাদের মহাকাশে নিয়ে যাওয়া হয়েছিল তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি। নাসার তরফে জানানো হয়েছে, সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা হবে। গত ৬ই সেপ্টেম্বর বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে যাত্রা শুরু করে। এরপর এটি ৭ই সেপ্টেম্বর সফলভাবে পৃথিবীতে অবতরণ করে।
যতক্ষণ মহাকাশযানটি পৃথিবী পৃষ্ঠে অবতরণ করেনি ততক্ষণ সকলের চোখ ছিল মহাকাশযানটির দিকে। স্টারলাইনার অনুযায়ী, মহাকাশযানটি ভারতীয় সময় ভোর সাড়ে তিনটে নাগাদ আজ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়। মহাকাশযানটি সকাল ৯টা ৩২ মিনিটে আমেরিকার নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ড স্পেস হারবারে অবতরণ করে।
জানা গিয়েছে আপাতত সুনিতা ও বুচ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। এরপর আগামী বছরের ফেব্রুয়ারি মাসে তাদের স্পেসএক্সের ফ্লাইটে ফিরিয়ে আনা হবে ভারতের মাটিতে। নসার এক মুখপাত্রের কথায়, “মহাকাশযানের থ্রাস্টারে ত্রুটি থাকার কারণে দুই মহাকাশচারীর ফেরানোর ঝুঁকি নেওয়া হয়নি। তাই ওই দুই মহাকাশচারী কবে পৃথিবীর মাটিতে পা দেবেন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।
LIVE: @BoeingSpace's uncrewed #Starliner spacecraft is leaving orbit and touching down at New Mexico's White Sands Space Harbor. Landing is now targeted for 12:01am ET (0401 UTC) on Sept. 7. https://t.co/jlCEKXRhkx
— NASA (@NASA) September 7, 2024
স্পেসএক্সের ফ্লাইটে তাদের দু’জনকে আগামী বছরের ফেব্রুয়ারিতে ফিরিয়ে আনার জন্য সবরকম প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে। বর্তমান সুনিতা ও বুচ নিজেদের মহাকাশ স্টেশনের পরীক্ষা নিরীক্ষার কাজে নিজেদের ব্যস্ত রেখেছেন।
আরও পড়ুন,
*KBC: স্কুল জীবনের দুস্টুমি ভাগ করে নিলেন বিগ বি অমিতাভ বচ্চন

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.