Sanjay Gupta: প্রয়াত বলিউড পরিচালক সঞ্জয় গুপ্ত, ৫৭ বছর বয়সে মৃত্যু, কীভাবে ঘটল দুর্ঘটনা?

বলিউডে ফের শোকের খবর। প্রয়াত জনপ্রিয় পরিচালক সঞ্জয় গুপ্ত (Sanjay Gupta)। শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। প্রাথমিক খবর অনুযায়ী, শৌচালয়ে পড়ে গিয়ে দুর্ঘটনার জেরেই মৃত্যু হয়েছে পরিচালকের। যদিও ঠিক কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।

বলিউডে অপরাধমূলক কাহিনিনির্ভর ছবি তৈরির জন্য বিশেষ পরিচিতি ছিল সঞ্জয় গুপ্তর। অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। তাঁদের একসঙ্গে করা উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘কাঁটে’ (২০০২), ‘মুসাফির’ (২০০৪), ‘জ়িন্দা’ (২০০৬) এবং ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’ (২০০৭)। বিশেষ করে ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’ ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। ১৯৯১ সালে মুম্বইয়ের লোখন্ডওয়ালা কমপ্লেক্সে ঘটে যাওয়া ভয়াবহ গুলির লড়াইয়ের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল এই ছবি। ছবিটির প্রযোজনা ও চিত্রনাট্য লেখার দায়িত্বও সামলেছিলেন সঞ্জয়।

এর পর ২০১৩ সালে পরিচালকের আসনে বসে তৈরি করেন ‘শুটআউট অ্যাট ওয়াডালা’। বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত এই ছবিটিও ছিল অপরাধজগতের কাহিনিনির্ভর। তবে শুধু অ্যাকশন বা ক্রাইম থ্রিলার নয়, অন্য ধরনের ছবিতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

২০১৫ সালে ঐশ্বর্যা রায় বচ্চন অভিনীত ‘জজ়বা’ পরিচালনা করেন সঞ্জয় গুপ্ত। এর দু’বছর পর, ২০১৭ সালে মুক্তি পায় হৃতিক রোশন ও ইয়ামি গৌতম অভিনীত তাঁর ছবি ‘কাবিল’। একাধিক জনপ্রিয় ছবির মাধ্যমে বলিউডে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছিলেন এই পরিচালক।

সাংসদ হয়েও চন্দননগরে যেতে পারতেন না রচনা! ইন্দ্রনীলকে নিয়ে পুরনো তিক্ততা ফাঁস করলেন নিজেই
সাংসদ হয়েও চন্দননগরে যেতে পারতেন না রচনা! ইন্দ্রনীলকে নিয়ে পুরনো তিক্ততা ফাঁস করলেন নিজেই

মাত্র ৫৭ বছর বয়সে তাঁর আকস্মিক প্রয়াণে স্বাভাবিক ভাবেই শোকস্তব্ধ অনুরাগী ও চলচ্চিত্রপ্রেমীরা। তাঁর তৈরি ছবিগুলি আগামী দিনেও দর্শকদের স্মৃতিতে জায়গা করে থাকবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক