দীর্ঘ অপেক্ষার পর এবার ভারতীয় রেলের তরফে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রায় ১২,০০০ নতুন শূন্যপদে নিয়োগ হতে চলেছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে নন-টেকনিকাল পুপলার ক্যাটেগরিসে মোট ১১,৫৫৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। এবার দু’টি অংশে এই নিয়োগ সম্পূর্ণ হবে। প্রথম অংশে স্নাতক উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা হবে। এবং আরেকটি অংশে নিয়োগ করা হবে উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের।
স্নাতক উত্তীর্ণদের শূন্যপদের সংখ্যা ৮,১১৩টি এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের শূন্যপদের সংখ্যা ৩,৪৪৫টি। আগামীকাল অর্থাৎ ১৪ই সেপ্টেম্বর থেকে স্নাতক উত্তীর্ণদের আবেদন প্রক্রিয়া শুরু হবে। এরপর ২১শে সেপ্টেম্বর উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন বলে জানিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।
এই আবেদন করার জন্য রেলওয়ের নির্দিষ্ট ওয়েব সাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদন করার জন্য প্রত্যেক প্রার্থীর একটি মোবাইল নম্বর ও একটি ইমেল আইডি থাকবে।
যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা প্রাথমিকভাবে সপ্তম বেতন কমিশনের আওতায় আসবে। অর্থাৎ সেইমতো তাদের বেতন দেওয়া হবে।
যারা স্নাতক স্তরে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য শূন্যপদ রয় ৮১১৩টি। তারা আগামী ১৪ই সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ যারা তারা আবেদন করতে পারবেন আগামী ২১শে সেপ্টেম্বর থেকে। উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের জন্য শূন্যপদ ৩৪৪৫টি।
আরও পড়ুন,
*Business Idea: অল্প দিনের মধ্যেই নাম মাত্র লগ্নিতে উপচে পড়াবে আয়! কিন্তু কিভাবে?

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.