টলি পাড়ার ছোটো পর্দার অভিনেতা রুবেল দাস ও অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য্য। তাদের প্রেম দীর্ঘদিনের তা সকলেই জানেন। তারকা জুটি এই বিষয় নিয়ে কোনো লুকোচুরি করেননি৷ নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে তা প্রকাশ্যে বলতে দেখা যায় তাদের। তবে সম্প্রতি শ্বেতা তার দীর্ঘদিনের প্রেমিকে রুবেলকে যেনো আরও বেশি ভালোবাসায় আগলে রাখার অঙ্গিকার করলো।
সাদা, হলু ও কালো বেলুনে সাজানো ঘর। মাঝেমধ্যে রয়েছে রুবেল ও শ্বেতার মিষ্টি মূহুর্তের ছবি। এর পাশাপাশি রয়েছে আলো ও সূর্যমুখী ফুল দিয়ে সাজানো চারিদিক। প্রেমিকার জন্মদিনকে এভাবে সাজিয়ে উদযাপন করলেন প্রেমিক রুবেল দাস। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর পাশাপাশি শ্বেতা তার প্রেমিককে লিখলেন একটি ছোট্ট চিঠি।
সেখানে তিনি লিখেছেন, “আমার জন্মদিনের সেরা উপহার তোর লেখা চিঠি আর আমাকে ডেডিকেট করে তোর করা নাচ। বাবাই সত্যি আমি তোর জীবনে এতটা স্পেশাল? আমাকে যে জায়গাটা দিয়েছিস আমি তার মূল্য রাখবো বাবাই,কথা দিলাম। আর একটা কথা এই ভাবেই ভালোবাসিস,এই ভাবেই পাশে থাকিস। কথা দিচ্ছি তোকেও আগলে রাখব।”
অর্থাৎ প্রেমিককে যে আরও একটু বেশি ভালোবাসা ছড়িয়ে দিলেন শ্বেতা তা তার কথাতেই স্পষ্ট। জানা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। হিসেব করে দেখতে গেলে এটিই শ্বেতার শেষ আইবুড়ো বেলার জন্মদিন। তাই এবারের জন্মদিন একটু বেশি স্পেশাল। যদিও বিয়ের খবর গুঞ্জন হিসেবে শোনা গিয়েছে। এখনও তারকা জুটি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।
বর্তমানে শ্বেতা ও রুবেল বেশ ব্যস্ত। শ্বেতাকে দেখা যাচ্ছে, ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। অপরদিকে রুবেলকে দেখা যাচ্ছে, ‘নিমফুলের মধু’ ধারাবাহিকে। এমনই একটি ধারাবাহিকের সেট থেকে তাদের আলাপ। সেই আলাপ যে আজ এতদূর এগিয়ে যাবে তা হয়তো তারা কল্পনা করেননি। তবে রুবেলের এত আয়োজন যে শ্বেতার মন ভরেছে তা আর বলে দিতে হয় না।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.