কেন্দ্র সরকারের ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-এর নতুন গভর্নর হিসেবে শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হিসেবে সঞ্জয় মালহোত্রাকে নিযুক্ত করল কেন্দ্র সরকার। আগামী তিন বছরের মেয়াদে তাকে নিয়োগ করা হয়েছে। নতুন গভর্নর নিয়োগ করার পরদিনই সর্বকালীন নিম্নে চলে গিয়েছে ভারতীয় রুপি। টাকার এহেন পতন যা আগে কখনও দেখা যায়নি। গত ৯ই ডিসেম্বর নতুন গভর্নরের নাম ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে।
এরপর ১০ই ডিসেম্বর টাকার এহেন পতনে অনেকেই আশঙ্কা করেছেন এমন পরিস্থিতিতে ভারতীয় শেয়ার বাজারের আরও বেশি পরিমাণ বিদেশি লগ্নিকারী হারাতে পারে ভারত। এর পাশাপাশি আগামী বছর রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেট কমানোর আশাও করছেন অনেকে। এদিন বাজার খোলার পর দেখা যায় ৮৪.৭৫-এ ঘোরাফেরা করছে টাকার দাম।
আগামী ১১ই ডিসেম্বর রিসার্ভ ব্যাঙ্কের দায়িত্ব গ্রহণ করবেন সঞ্জয় মালহোত্রা। বর্তমানে তিনি অর্থমন্ত্রকের সচিব পদে রয়েছেন। এবার তার সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে চলেছে ডলারের কাছে টাকার পতন ঠেকানো এবং মুদ্রাস্ফীতির হার নামানো। এর পাশাপাশি আর্থিক বৃদ্ধি ও জিডিপির সূচক ঊর্ধ্বমুখী রাখার দিকেও সতর্ক থাকতে হবে।
জানা যাচ্ছে, ডলারের নিরিখে টাকার পতন ঠেকানোর জন্য আরবিআই-এর তরফে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সাহায্যে লগ্নিকারীদের ডলার বিক্রি করতে হচ্ছে। ডলারের নিরিখে টাকার দাম পড়লে বিদেশি মুদ্রা ভান্ডারের উপর তার প্রভাব দেখা যায়। তা কম করতে একেবারে রাজি নয় কেন্দ্র সরকার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.