মাত্র ১৩ মিনিটে ১৩টি স্টেশন পার করে মুমূর্ষু রোগীর কাছে পৌঁছে গেলো হৃৎপিণ্ড। চিকিৎসা ক্ষেত্রে যেখানে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ সেখানে মেট্রোরেলের এমন কাজের নজিরকে বাহবা দিয়েছেন সকলে। আর সেই হৃৎপিণ্ড প্রতিস্থাপনের পর মুমূর্ষু রোগী নিজের জীবন পেলো। এই বেনজির ঘটনা সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সড়ক পথে গ্রীন করিডোরের চিরাচরিত রীতি ভেঙে এমন অভাবনীয় পদক্ষেপ যা বেনজির।
ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে। সেখানে এলবি নগরে খামিনেনি হাসপাতালে এক রোগীর ব্রেন ডেথ হয়। সেই রোগীর হৃৎপিণ্ড পাঠানোর কথা হয় গ্লেনেগ্লেস গ্লোবাল হাসপাতালে। সেই হাসপাতালে এক রোগীর দেহে তা প্রতিস্থাপন করার কথা ঠিক হয়। কম সময়ে নিরাপদে হৃৎপিণ্ড সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য কর্তৃপক্ষ মেট্রোরেলকে বেছে নেয়।
আর তারপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেই কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের তত্বাবধানে হৃৎপিণ্ড আনা হয় নির্দিষ্ট হাসপাতালে। মাত্র ১৩ মিনিটে ১৩টি স্টেশন পার করে ওই মেট্রো। ১৩ কিলোমিটার দূরত্ব মাত্র ১৩ মিনিটে পার করার জন্য নজির গড়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
#WATCH | Hyderabad, Telangana: Hyderabad Metro facilitated a green corridor for heart transportation on 17th January 2025 at 9:30 PM. The corridor facilitated the swift and seamless transportation of a donor heart from LB Nagar’s Kamineni Hospitals to Gleneagles Global Hospital,… pic.twitter.com/wFWMZ0A3ZT
— ANI (@ANI) January 17, 2025
হৃৎপিণ্ড গ্লেনেগ্লেস গ্লোবাল হাসপাতালে পৌঁছানোর পর হৃদযন্ত্রের অপেক্ষায় থাকা রোগীর দেহে তা প্রতিস্থাপন করা হয়। সঠিক সময় মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে ওই দূরত্ব অতিক্রম করা সম্ভব নয় হলে এত বড় সাফল্য হয়তে সম্ভব হতো না। সড়ক পথে ওই দূরত্ব পার করতে ১ ঘন্টারও বেশি সময় লাগতো। আর সেই রাস্তা মাত্র ১৩ মিনিটে পৌঁছানোয় জীবন বাঁচল এক রোগীর।
আরও পড়ুন,
*মহাকুম্ভ মেলায় ভাইরাল ‘মাসকুলার বাবা’ থাকতেন রাশিয়ায়, উচ্চতা সাত ফুট, পেশায় আগে ছিলেন শিক্ষক

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.