তাঁর নামে বদ্রীনাথ ধামের কাছেই একটি মন্দির রয়েছে। এই মন্তব্যের জেরে অভিনেত্রী উর্বশীর উপরে খড়্গহস্ত পুরোহিতের দল। এ বার তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন।
অভিনেত্রীর উপর বেজায় চটেছে উত্তরাখণ্ডের দু’টি পুরোহিত সংগঠন -ব্রহ্ম কপাল তীর্থ পুরোহিত পঞ্চায়েত এবং চার ধাম তীর্থ পুরোহিত মহাপঞ্চায়েত সমিতি। তাঁরা অভিনেত্রী উর্বশী রৌতেলার ‘দেবীত্ব’ মানতে নারাজ। গত শনিবার অভিনেত্রীকে ভর্ৎসনা করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। এতেও বিষয়টি মিটমাট হয়নি। সূত্র মারফত খবর, এর পর পুরোহিতেরা দেহরাদূন থানায় যান
ডিজিপির কাছে দু’টি পৃথক স্মারকলিপি জমা দেন অভিনেত্রীর নামে। পুলিশের কাছে তাঁরা আর্জি জানিয়েছেন, শীঘ্রই যেন অভিনেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়।
উল্লেখ্য, গত দু’দিন যাবৎ অভিনেত্রী উর্বশীর একটি ভিডিয়ো ভাইরাল- সেখানে তিনি দাবি জানিয়েছেন, বদ্রীনাথের কাছে একটি মন্দির তাঁর নামে নামকরণ করা হয়েছে। অন্যদিকে দুই পুরোহিত গোষ্ঠীর দাবি, অভিনেত্রীর বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। তার এই ধরনের বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। স্থানীয়েরা তো বটেই, তীর্থযাত্রীরাও উর্বশীর এই বক্তব্যে বেজায় চটেছে। ডিজিপির কাছে যে দু’টি পৃথক স্মারকলিপি জমা দিয়েছে তাতে সে কথাই উল্লেখ করা হয়েছে বলেই খবর।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.