নীল এবং তৃণার মধ্যে তৈরি হয়েছে মানসিক দূরত্ব! ভালোবাসা বা ভালোলাগা কিছুই অবশিষ্ট নেই৷ যা আছে সবটাই লোকদেখানো। এমনটাই দাবী করেছেন নেটিজেনরা। এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে ঠিক কী কারণে এমনটা দাবী করেছেন তারা?
আসলে ঘটনার সূত্রপাত নীলের জন্মদিন ঘিরে। হয়তো অনেকেই জানেন সম্প্রতি ছিল অভিনেতা নীল ভট্টাচার্যের জন্মদিন। এই উপলক্ষ্যে বিশেষ পার্টির আয়োজন করেছিলেন তারা। যেখানে উপস্থিত ছিলেন টলিউডের নামকরা তারকারা।
এরপর এক সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেলে তরফ থেকে নীলকে জিজ্ঞেস করা হয় তৃণা তাকে নিজের হাতে কী কী বানিয়ে খাইয়েছেন? যা শোনার পর খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন অভিনেত্রী। তবে একইসাথে বলতে থাকেন, ‘পাঁচ রকমের ভাজা, ডাল, মাছ।’ যদিও নীল শুনে বলেন, ‘ও তো গেছিলো জার্সি লঞ্চে।’
আসলে তৃণাকে দেখে বোঝা গিয়েছে তিনি কিছু বানিয়ে খাওয়াননি তার স্বামীকে। এই বিষয়টি অদ্ভুত লেগেছে সোশ্যাল মিডিয়াবাসীর। এছাড়াও তার কথা বলার ধরণ ছিল বেশ উদাসীনতায় ভরা। সকলেই জানি প্রিয় মানুষের জন্মদিন মানেই হাজারো ব্যস্ততার মাঝেও বিশেষ আয়োজন থাকে। তবে নীলের জন্য সেসব ছিল না।
যা দেখার পর নানান মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘পুরোটাই শো-অফ বোঝাই যাচ্ছে। তৃণা কিছু বানিয়ে খাওয়ায়নি নীলকে।’ আবার একজন লেখেন, ‘তাদের দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়েছে। শুধুমাত্র একসাথে দাঁড়িয়ে রয়েছেন লোক দেখানোর জন্য।’ সবমিলিয়ে বলতে গেলে নানান কটাক্ষে ভরিয়ে তুলেছেন সকলে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.