জ়ুবিন গার্গের মৃত্যু ৬ দিন পর তাঁকে নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত
কঙ্গনা রানাউতের সঙ্গে বিতর্কের যেন অত্যপ্রত সম্পর্ক রয়েছে। বিনোদন থেকে রাজনীতি, সব বিষয়েই নিজের মতামত জানাতে কুণ্ঠাবোধ করেন না অভিনেত্রী। সম্প্রতি জনপ্রিয় গায়ক জ়ুবিন গার্গের মৃত্যু ৬ দিন পর তাঁকে নিয়ে কী লিখলেন কঙ্গনা রানাউত?
জ়ুবিন গার্গের মৃত্যু ৬ দিন পর তাঁকে নিয়ে কী লিখলেন কঙ্গনা রানাউত?
অপনারা অনেকেই এই বিষয়টা জানেন জ়ুবিন ও কঙ্গনা রানাউত দু’জনেরই বলিউড কেরিয়ার শুরু হয়েছিল ২০০৬ সালে, ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে। এক দিকে কঙ্গনা রানাউত ওই ছবির নায়িকা, অন্য দিকে জ়ুবিনের কণ্ঠে ‘ইয়া আলি’ গান আসমুদ্রহিমাচল ঝড় তোলে দর্শক হৃদয়ে। এছাড়া কঙ্গনার আরও একটি ছবি ‘কৃষ ৩’ ছবিতে গান গেয়েছেন জ়ুবিন গার্গ (Zubeen Garg)। জনপ্রিয় গায়কের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পর জ়ুবিন প্রসঙ্গে কঙ্গনা তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্টোরিতে জুবিনের কিছু ছবি শেয়ার করেছেন। এই ছবিগুলির সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, “তোমার মতো আর কেউ হতে পারবে না জ়ুবিনদা।”
উল্লেখ্য, অসমের সোনাপুরের কামারকুচিতে গত মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে জনপ্রিয় গায়ক জ়ুবিনের। এ দিনও অগুনতি মানুষের ঢল দেখা গিয়েছে অসমের রাস্তায়, জ়ুবিনকে শেষ দেখা দেখবেন বলে। অনলাইন পোর্টালের মাধ্যমে জ়ুবিনের অস্থিভস্ম অনুরাগীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। এমনটা জানিয়েছেন অসমের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রণোজ পেগু।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.