বান্ধবীকে চার বছরের প্রেমবার্ষিকীর শুভেচ্ছা ‘গ্রিক গড’-এর, কী লিখে শুভেচ্ছা জানালেন হৃত্বিক

বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেও তিনি বেশি পরিচিত ‘গ্রিক গড’ হিসেবে। তার চেহারা ও সৌন্দর্য যা বহুদিন ধরেই মহিলাদের দুর্বলতার কারণ হয়ে উঠেছে। তিনি হলেন হৃত্বিক রোশন। তার সৌন্দর্য নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। তবে সিনেমায় অভিনয় করার জন্য অভিনেতা চর্চায় থাকলেও তার ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয় না। আর তা তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে খোলা মনেই শেয়ার করেন।

হৃত্বিক এদিন বুধবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গিয়েছে অভিনেতা ও তার দীর্ঘদিনের বান্ধবী সাবা আজাদাকে। তাদের প্রেম নয় নয় করে, চার বছর কেটে গিয়েছে। এদিন সেই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় হৃত্বিককে। সোশ্যাল মিডিয়ায় বান্ধবীর।সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন, সারাজীবন তিনি হাঁটতে চান তার বান্ধবীর সঙ্গে।

আরও পড়ুন,
পিছনে ফেলে দিয়েছেন টেলর সুইফট থেকে টম ক্রুজকে, এবার বিলিয়নার্স-এর ঘরে প্রবেশ বলিউড বাদশা শাহরুখ খানের

এর পাশাপাশি অভিনেতা চার বছরের প্রেমবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন বান্ধবীকে। আর সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই। সেই পোস্টে নানান জায়গায় তোলা ছবি রয়েছে। তবে কোনটি কোন জায়গার সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি অভিনেতা। ছবিগুলিতে সাবা আজাদ ও হৃত্বিককে তাদের নিজেদের মূহুর্ত কাটাতে দেখা গিয়েছে।

কিছুদিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হৃত্বিক রোশন অভিনীত ছবি ‘ওয়ার ২’। ছবিতে হৃত্বিক ছাড়াও দেখা গিয়েছে কিয়ারা আডবানিকে। ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। অভিনেতা হৃত্বিকের অভিনয়ের প্রশংসা করেছেন অনেকেই। এসবের মাঝে তাদের প্রেমবার্ষিকী যা সেলিব্রেশনের মূহুর্তকে কয়েক গুণ বাড়িয়ে দিল।

আরও পড়ুন,
রিয়া চক্রবর্তীর জীবনে স্বস্তি! সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে বড় ছাড় মিলল অভিনেত্রীর

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক