Sonakshi-Jaheer: দর্শকদের প্রিয় জুটি হিসেবে বাদ গিয়েছে সোনাক্ষী ও জাহিরের নাম! চিন্তিত দম্পতি

Sonakshi-Jaheer: এতোদিন পর্যন্ত ইন্টারনেটের প্রিয় জুটি হিসেবে পরিচিত ছিলেন তারা, অথচ বর্তমানে নাকি তাদের আর কেউ পছন্দ করছে না! এমনই সন্দেহ করছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonkashi) এবং তার স্বামী জাহির ইকবাল (Jaheer)। সম্প্রতি সেরকমই একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে তাদের চিন্তিত দেখা গিয়েছে।

ভিডিওটিতে দেখা যায় শুরুতেই সোনাক্ষী ফোনে একটি প্রশ্ন দেখে চমকে যান। যেখানে প্রত্যেকেই বলছে ইন্টারনেটের প্রিয় জুটি কে? যা শোনার পর জাহির বলেন, ‘এতোদিন পর্যন্ত তো আমরাই ছিলাম ইন্টারনেটের প্রিয় জুটি।’ সোনাক্ষী বলেন, ‘সকলে কমেন্ট করতেন ভীষণ মিষ্টি, ভীষণ সহযোগী।’

তবে এমন প্রশ্ন কেন উঠছে সোশ্যাল মিডিয়ায়? এমনকি তাদের দু’জনকে এও বলতে শোনা যায়, যারা এমন প্রশ্ন করছেন তাদের প্রত্যেককে খামোশ বলতে চান। শেষমেষ নিজেকে সান্ত্বনা দিয়ে সোনাক্ষী বলেন, ‘ইন্টারনেটের প্রিয় জুটি যেই হোক না কেন বাস্তব জীবনে তো আমরাই সেরা।’

ভিডিওটি দেখার পর সকলের মনে একটি একটাই প্রশ্ন তাহলে কি নতুন কোনো রিয়্যালিটি শো বা অন্য কিছু আসতে চলেছে? তারই প্রোমোশন করলেন এই দু’জন? তবে আপাতত সেই বিষয়ে কিছুই খোলসা করে জানাননি। ফলস্বরূপ অপেক্ষা করা ছাড়া কোনো রাস্তা নেই দর্শকদের জন্য।

উল্লেখ্য, দু’জন ভিন্ন ধর্মাবলম্বী হলেও ভালোবাসা তাদের এক করে দিয়েছে। প্রথমদিকে তাদের সম্পর্ক নিয়ে নানান সমালোচনা হয়েছিল। তবে দু’জনকে দেখে রীতিমতো ঈর্ষা করেন সকলে। কারণ, ভীষণই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই দু’জনের। স্বামী-স্ত্রীর সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে খুনসুটিতে মেতে ওঠেন তারা। যে বিষয়টি বেশ পছন্দ করেন সকলে।

আরও পড়ুন
ঘনিষ্ঠ প্রেমের দৃশ্যে কেমন সারা অর্জুন? মুখ খুললেন অভিনেতা রণবীর

#Sonakshi #Jaheer #Favouritecouple

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক