Mimi: যে কোনো পরিস্থিতিতে নিজেকে হাসিখুশি রাখার বার্তা দিয়ে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। যারা নিয়মিত মিমির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নজর রাখেন, তারা জানেন তিনি মাঝেমধ্যেই ট্রেন্ডিং অডিওতে নিজের অভিব্যক্তি দিয়ে মজার ভিডিও তৈরি করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।
ভিডিওটিতে মিমিকে অভিনেত্রী রাখী সাওয়ান্তের একটি জনপ্রিয় সংলাপের ওপর অভিনয় করতে দেখা গেছে। উল্লেখ্য, রাখী বিভিন্ন সময় তার ব্যক্তিগত জীবন এবং মন্তব্যের কারণে সংবাদ শিরোনামে থাকেন। তার সেই সংলাপে বলা হয়েছিল, ‘সবসময় খুশি থাকতে হবে, চারপাশের মানুষ দেখে জ্বললে জ্বলুক। কেউ কিছু বলতে এলে তাকে চুপ করিয়ে দিতে হবে।’ এই সংলাপেই নিজের মতো করে মজার এক্সপ্রেশন দিয়েছেন মিমি, যা নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে।
তবে এই ভিডিওটির প্রেক্ষাপট নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ চর্চা চলছে। সম্প্রতি নিষিদ্ধ গেমিং অ্যাপ প্রচারের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মিমিসহ বেশ কয়েকজন তারকার সম্পত্তি সংক্রান্ত তদন্তে সক্রিয় হয়েছে। অনেকের মতে, এই আইনি জটিলতা এবং নেতিবাচক সমালোচনাকে হেসেই উড়িয়ে দিতে চাইছেন মিমি।
সমালোচকদের মুখ বন্ধ করতেই তিনি এমন ‘রিল’ ভিডিও পোস্ট করেছেন বলে অনুরাগীদের ধারণা। বর্তমানে মিমির এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ভাইরাল। অনেকেই তার এই ইতিবাচক মানসিকতার প্রশংসা করেছেন।
অন্যদিকে খুব শীঘ্রই তাকে দেখা যাবে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ নামক সিনেমায়। যেখানে তিনি ছাড়াও অভিনয় করেছেন সোহম মজুমদার, স্বস্তিকা দত্ত, বনি সেনগুপ্ত-সহ অনেকেই।
আরও পড়ুন
Dev: কোলে বাচ্চা নিয়ে শপিং মলে দেব! বাস্তব জীবন নাকি সিনেমার দৃশ্য? ধোঁয়াশায় দর্শক
#Mimi #Rakhisawant

Sudeshna has been writing entertainment reports since 2021.