Rukmini-Dev: প্রিয় মানুষের জন্মদিনে একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini)। যা দেখার পর ভালোবাসায় ভরিয়ে দিলেন অনুরাগীরা। হয়তো অনেকেই জানেন ২৫শে ডিসেম্বর টলিউড সুপারস্টার দেবের (Dev) জন্মদিন। এই বিশেষ দিনটিতে একটি বিশেষ পার্টির আয়োজন করেছিলেন অভিনেত্রী।
তারই কিছু ঝলক ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ছবিতে দেখা যাচ্ছে জমকালো পোশাকে সেজে উঠেছিলেন তারা। বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিয়ে ছবি তুলেছিলেন এদিন, যেগুলো পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন! সুপারস্টার বা মেগাস্টার না, শুধু ভালোবাসা। আশা করি তুমি সূর্য, চাঁদ এবং তারায় পৌঁছে যাও। সব সময় সৌভাগ্য ও ভালোবাসা।’
ছবিগুলো দেখার পর অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। প্রত্যেক বছর এই বিশেষ দিনটিতে অনুষ্ঠানের আয়োজন করেন অভিনেত্রী, যার ঝলক আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এই বছরও তার অন্যথা হয়নি।
উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে সম্পর্কে রয়েছেন এই দুই তারকা। দেখতে দেখতে কয়েকটা বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন তারা। এই মুহূর্তে তাদের কাছে করা সব থেকে বড় প্রশ্ন হলো কবে এই সম্পর্ককে পরিণতি দেবেন দেব এবং রুক্মিণী? যদিও অভিনেত্রী জানিয়েছেন তিনি তৈরি।
দেব সম্মতি দিলেই সেই বিশেষ দিনের আয়োজন করতে পারেন সকলে। কিন্তু দেব এই বিষয়ে জানিয়েছেন, এখন তারা ভালোই আছেন। অবশ্যই বিয়ে করবেন, তবে এখনই কোনো পরিকল্পনা নেই। তার মতে, যদি দু’জন মানুষ এভাবেই ভালো থাকতে পারে, তাহলে আলাদা করে স্বীকৃতির কোনো প্রয়োজন পড়ে না।
আরও পড়ুন:Nusrat: ক্রিসমাসের আনন্দে মাতোয়ারা নুসরত, ছেলে ঈশান ও পোষ্যকে নিয়ে বিশেষ উদযাপন
#Dev #Rukmini