‘এক দিন আবার দেখা হবে…’, মাকে হারিয়ে গভীর শোকে টেলি-অভিনেত্রী কাঞ্চনা মৈত্র

ক্রিসমাস ও নতুন বছরের শুরুটা ছিল আনন্দে ভরপুর। পরিবারের সঙ্গে সময় কাটানো, মায়ের সঙ্গে ঘোরাঘুরি ও খাওয়াদাওয়ায় দিন কেটেছিল টেলি-অভিনেত্রী কাঞ্চনা মৈত্রের। কিন্তু সেই সুখের মুহূর্ত বেশিদিন স্থায়ী হল না। মাত্র পনেরো দিনের মধ্যেই নেমে এল গভীর শোকের ছায়া। মাকে হারিয়ে মাতৃহারা হলেন কাঞ্চনা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রীর মা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা করা যায়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক খবর নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন কাঞ্চনা।

মায়ের সঙ্গে কাটানো নানা স্মরণীয় মুহূর্তের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন,
‘এক না এক দিন দেখা হবে… হবেই। সাবধানে যেও মা। আমাদের মাথার ছাদটা চলে গেল আজ।’
এই আবেগঘন বার্তায় স্পষ্ট, মায়ের চলে যাওয়ায় কতটা ভেঙে পড়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৪ সালেই বাবাকে হারিয়েছিলেন কাঞ্চনা মৈত্র। মা-বাবার একমাত্র সন্তান হওয়ায় এবার জীবনের সমস্ত দায়িত্ব একাই বহন করতে হবে তাঁকে। স্বাভাবিকভাবেই এই শোক তাঁর জীবনে আরও বড় শূন্যতা তৈরি করল।

কাজের দিক থেকেও এই সময়টা কাঞ্চনার জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’-তে। পাশাপাশি হাতে রয়েছে আরও বেশ কিছু নতুন কাজ। খুব শীঘ্রই বড়পর্দায় তাঁকে দেখা যেতে পারে ‘কপাল ২’ ছবিতে। উল্লেখ্য, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘কপাল’, যা দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে।

ব্যস্ত কাজের মাঝেই এমন ব্যক্তিগত ক্ষতি নিঃসন্দেহে অভিনেত্রীর জীবনে গভীর আঘাত। এই কঠিন সময়ে সহকর্মী, অনুরাগী ও শুভানুধ্যায়ীরা সোশ্যাল মিডিয়ায় কাঞ্চনাকে সমবেদনা জানাচ্ছেন এবং তাঁর মায়ের আত্মার শান্তি কামনা করছেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক