বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহুকে ছায়া গ্রহ বলা হলেও এর প্রভাব অত্যন্ত শক্তিশালী। অনেক জ্যোতিষীর মতে, রাহুই হল কলিযুগের রাজা। কারণ এই গ্রহের প্রভাব হঠাৎ বেড়ে যায় এবং তা মানুষের জীবনে আমূল পরিবর্তন আনতে সক্ষম। রাহু কোনও সীমার মধ্যে কাজ করে না—যখন শুভ ফল দেয়, তখন সাধারণ মানুষও অল্প সময়ের মধ্যে সাফল্যের শিখরে পৌঁছে যেতে পারেন।
বর্তমানে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং ইতিমধ্যেই নিজের যুব অবস্থায় প্রবেশ করেছে। জ্যোতিষ মতে, কোনও গ্রহ যখন ১২ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রির মধ্যে অবস্থান করে, তখন তাকে যুব অবস্থা বলা হয়। এই সময় গ্রহ তার সর্বোচ্চ শক্তি ও প্রভাব প্রকাশ করে। ৩০ ডিসেম্বরের পর থেকেই রাহু প্রায় ১৮ ডিগ্রির কোণে অবস্থান করছে এবং ধীরে ধীরে ১২ ডিগ্রির দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে রাহুর প্রভাব আরও তীব্র হচ্ছে।
এই যুব দশা চলবে ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত। এই সময় বিশেষ করে তিনটি রাশির জাতকদের জীবনে শুরু হতে চলেছে একেবারে ‘গোল্ডেন টাইম’।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য এই সময় অত্যন্ত শুভ। রাহুর প্রভাবে এই সময় তাঁদের চিন্তাশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা অনেকটাই বাড়বে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস পাবেন। পাশাপাশি যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিলেরও উন্নতি হবে। বিশেষ করে মিডিয়া, মার্কেটিং, সাংবাদিকতা, লেখালিখি ও ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় বড় সাফল্য পেতে পারেন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জীবনেও রাহুর যুব দশা সুখের বার্তা নিয়ে আসছে। দীর্ঘদিন ধরে যাঁরা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের ইচ্ছা এই সময় পূরণ হতে পারে। আটকে থাকা কাজ দ্রুত এগোবে এবং ২০২৫ সালে যে আর্থিক চাপ বা অনিশ্চয়তা ছিল, তা অনেকটাই কেটে যাবে। জীবনে নিয়ন্ত্রণ ফিরে আসবে, ফলে জটিল সমস্যারও সহজ সমাধান সম্ভব হবে।
কুম্ভ রাশি
যেহেতু রাহু বর্তমানে কুম্ভ রাশিতেই অবস্থান করছে, তাই এই রাশির জাতকরা রাহুর বিশেষ কৃপা লাভ করবেন। ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত তাঁদের আত্মবিশ্বাস বহুগুণে বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে এবং নতুন নতুন সুযোগ হাতছানি দেবে। ব্যক্তিত্বে বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। যাঁরা নতুন কোনও কাজ শুরু করতে চান বা জীবনে বড় সিদ্ধান্ত নিতে চাইছেন, তাঁদের জন্য এই সময় অত্যন্ত অনুকূল।
সব মিলিয়ে বলা যায়, রাহুর যুব দশা এই তিন রাশির জাতকদের জীবনে উন্নতি, সাফল্য ও নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে চলেছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.