এক কাপ চায়ে ভালোবাসা—ভ্যালেন্টাইনস ডে-র সকাল হোক গোলাপ চায়ে রাঙানো

ভালোবাসা প্রকাশের ভাষা বহু রকম—কখনও শব্দে, কখনও স্পর্শে, আবার কখনও এক কাপ গরম চায়ের ধোঁয়ায়। প্রেমদিবসে গোলাপের গুরুত্ব চিরকালীন। কিন্তু ভ্যালেন্টাইন সপ্তাহে গোলাপের দাম আকাশছোঁয়া হলে কী করবেন? সমাধান একেবারেই অন্যরকম—গোলাপ দিয়েই বানিয়ে ফেলুন চা! প্রেমের মানুষকে সকালের ‘গুড মর্নিং’ বলুন এক কাপ সুগন্ধি গোলাপ চা দিয়ে।

ভ্যালেন্টাইনস ডে-র সকালটা যদি একটু আলাদা করতে চান, তবে এই রকমারি গোলাপ চায়ের রেসিপিগুলি হতে পারে আপনার প্রেম নিবেদনের সেরা মাধ্যম। শুধু স্বাদেই নয়, এই চায়ে আছে রোম্যান্স, যত্ন আর সৃজনশীলতার ছোঁয়া।

রোজ সিরাপ দিয়ে গোলাপ চা

এই চা বানানোর জন্য প্রথমে তৈরি করতে হবে ঘরোয়া রোজ সিরাপ।
উপকরণ:
১ কাপ জল, ১ কাপ চিনি, ১ কাপ শুকনো গোলাপের পাপড়ি, ২টি শুকনো জবা ফুল (রঙের জন্য), দুধ, চা পাতা বা টি ব্যাগ।

প্রণালী:
জল, চিনি, গোলাপ ও জবা ফুল একসঙ্গে ফুটিয়ে রোজ সিরাপ বানান। চাইলে বাজারের রোজ সিরাপও ব্যবহার করতে পারেন। অন্য পাত্রে দুধ দিয়ে চা বানিয়ে তাতে পরিমাণমতো রোজ সিরাপ মিশিয়ে নিলেই তৈরি সুগন্ধি গোলাপ চা।

মশলা গোলাপ চা

গোলাপের সঙ্গে মশলার উষ্ণতায় তৈরি এই চা প্রেমের সকালে এনে দেবে অন্য মাত্রা।
উপকরণ:
দারচিনি, লবঙ্গ, মৌরি, আদা, গোলাপের পাপড়ি, দুধ, চিনি, চা পাতা/টি ব্যাগ, দারচিনিগুঁড়ো।

প্রণালী:
সব মশলা পেস্ট করে জলে ফুটিয়ে নিন। তাতে চিনি ও চা পাতা দিন। এরপর গোলাপের পাপড়ি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে দারচিনিগুঁড়ো মেশান। আলাদা পাত্রে ফোটানো দুধ এতে মিশিয়ে ছেঁকে নিলেই তৈরি মশলা গোলাপ চা।

হানি রোজ টি

হালকা, সুগন্ধি আর স্বাস্থ্যকর—এই চা ভালোবাসার সকালে আদর্শ।
উপকরণ:
১০–১২টি গোলাপের পাপড়ি, ১ টেবিল চামচ মধু, দেড় কাপ জল, আধ চা-চামচ চা পাতা।

প্রণালী:
ফুটন্ত জলে গোলাপের পাপড়ি দিয়ে ঢেকে রাখুন ৩–৪ মিনিট। তারপর চা পাতা দিয়ে ছেঁকে কাপে ঢেলে মধু মিশিয়ে পরিবেশন করুন। চাইলে বরফ দিয়ে কোল্ড টি হিসেবেও উপভোগ করা যায়।

ভালোবাসার মানুষকে যখন সকালের প্রথম চা এগিয়ে দেবেন, তখন কাপে শুধু চা নয়—থাকুক যত্ন আর আবেগ। আর সঙ্গে যদি একটা আসল গোলাপ দেন, তাহলে প্রেমদিবসের সকাল নিঃসন্দেহে হয়ে উঠবে আরও স্মরণীয়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক