‘রাগিনী এমএমএস ৩’-এ কি জুটি বাঁধছেন তমন্না ও জুনেইদ? বি-টাউনে জোর জল্পনা

বলিউডে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে ‘রাগিনী এমএমএস ৩’। বহু প্রতীক্ষিত এই ছবিকে ঘিরে নতুন করে জোর জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী Tamannaah Bhatia-কে। পাশাপাশি আমির খানের পুত্র Junaid Khan-এর নামও ঘুরছে আলোচনায়।

বলিউডের অন্দরমহলের সূত্রে খবর, প্রযোজক Ekta Kapoor-এর সঙ্গে ইতিমধ্যেই তমন্না ও জুনেইদের কথাবার্তা চলছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নির্মাতা সংস্থা বা দুই অভিনেতা-অভিনেত্রীর তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

প্রসঙ্গত, ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত Ragini MMS ছবিটি বক্সঅফিসে ভালো সাড়া ফেলেছিল। সেখানে অভিনয় করেছিলেন Rajkummar Rao ও Kainaz Motivala। পরবর্তীতে ২০১৪ সালে মুক্তি পায় Ragini MMS 2, যেখানে দেখা গিয়েছিল Sunny Leone ও Sahil Prem-কে। দুই ছবিই বক্সঅফিসে বাণিজ্যিক সাফল্য পেয়েছিল, ফলে তৃতীয় কিস্তি নিয়ে দর্শকদের আগ্রহ দীর্ঘদিনের।

শোনা যাচ্ছে, সৃজনশীল মতভেদের কারণে আগের পরিচালক সাহির রাজা এ বার ছবির দায়িত্বে থাকছেন না। পরিবর্তে পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন Shashank Ghosh।

তমন্না ও জুনেইদ এর আগে কখনও একসঙ্গে কাজ করেননি। ফলে এই সম্ভাব্য জুটিকে ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল তুঙ্গে। আগামী ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তমন্নার নতুন ছবি ‘ও রোমিয়ো’। অন্যদিকে জুনেইদ ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘এক দিন’-এর কাজ নিয়ে।

এখন দেখার, জল্পনা সত্যি করে সত্যিই কি ‘রাগিনী এমএমএস ৩’-এ একসঙ্গে দেখা যাবে তমন্না ও জুনেইদকে, নাকি এ কেবলই বি-টাউনের গুঞ্জন!

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক