Subhasree: ‘বস লেডি’ রূপে ধরা দিলেন শুভশ্রী, সাথে বিশেষ পরামর্শ ভক্তদের

Subhasree: নিজেকে অপ্রতিরোধ্য করে তোলার গোপন রহস্য ভাগ করে নিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। সোশ্যাল মিডিয়ায় সকলের উদ্দেশ্যে তুলে ধরলেন সেই বিশেষ তথ্য। হয়তো অনেকেই জানেন কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ নিজের এই জায়গা ধরে রেখেছেন অভিনেত্রী। তকমা পেয়েছেন ‘লেডি সুপারস্টার’এর।

তবে এই যাত্রা মোটেই সহজ ছিল না। অনেক কিছু ত্যাগ করতে হয়েছে তাকে। যে তালিকায় প্রিয় খাবার থেকে শুরু করে আরো কিছু প্রিয় জিনিস রয়েছে। তবে কিছু কিছু আত্মত্যাগই জীবনে সাফল্য এনে দেয়। যা আমরা সকলেই জানি। সম্প্রতি অভিনেত্রী বেশ কয়েকটি ছবি পোস্ট করে তেমনটাই জানালেন অনুরাগীদের প্রতি।

এদিন তাকে ওয়েস্টার্ন পোশাকে দেখা গিয়েছে। পরনে সাদা কোট-প্যান্ট ও গলায় টাই। ছোট করে কাটা চুল ঠিক যেন তাকে কিশোরীসুলভ করে তুলেছে। আঙ্গুলে জ্বলজ্বল করছে বৈবাহিক হীরের আংটি। একাধিক ভঙ্গিমায় পোজ দিতে দেখা গিয়েছে তাকে। ক্যাপশনে লিখেছেন, ‘ভালো খাও, ভালো করে ভাবো, অপ্রতিরোধ্য অনুভব করো।’

আসলে নিজেকে অপ্রতিরোধ্য করে তুলতে বেশ কিছু ত্যাগ করতে হয় সকলকে। বর্তমান সময়ে মানুষের খাওয়া-দাওয়া চিন্তাভাবনার কোনো ঠিক নেই। শরীরকে যে খাদ্য দেওয়া হচ্ছে এবং চিন্তাভাবনাকে যে খাদ্য দেওয়া হচ্ছে, সবই শরীরের জন্য ক্ষতিকর। তাই তিনি বলেছেন ভালো খাবার খেতে এবং ভালো চিন্তা-ভাবনা করতে।

এর মাধ্যমেই নিজেকে অপ্রতিরোধ্য করে তোলা সম্ভব। ছবিগুলি পোস্ট করতেই তাকে বিভিন্ন মন্তব্য করেছেন অনুরাগীরা। বেশিরভাগ মানুষের মুখে তার প্রশংসা। কারণ, টলিউডে ‘লেডি সুপারস্টার’ তকমা পাওয়া কোনো সাধারণ বিষয় নয়। এর পেছনে রয়েছে অসম্ভব পরিশ্রম, জেদ এবং অধ্যাবসায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক