Kanchan-Sreemoyee: ২০২৪ সালের ১৪ই ফেব্রুয়ারি আইনিভাবে বিয়ে করেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan) এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। ২০২৬ সালের এই বিশেষ দিনে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানালেন অভিনেতা। হয়তো অনেকেই জানেন ২০২৪ সালের সেই সময়টায় তাদের জীবনে তুমুল ঝড় উঠেছিল।
কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিংকি দীর্ঘদিন ধরে তার ওপর পরকিয়ার অভিযোগ এনেছিলেন এবং পরে দেখা যায় সেই বিষয়টাই সত্যি। শ্রীময়ীর সাথে গোপনে সম্পর্ক রেখেছিলেন অভিনেতা এবং ধীরে ধীরে সবটাই প্রকাশ্যে আনেন তিনি। হঠাৎ করে ঘোষণা করেন তাদের আইনে বিয়ের কথা। দেখতে দেখতে সেই দিনের দু’বছর সম্পূর্ণ হলো।
সোশ্যাল মিডিয়া বেশ কয়েকটি ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘১৩ই ফেব্রুয়ারি ২০২৪ এ গভীর রাতে তুমি প্রশ্ন করেছিলে, তুমি কি আমাকে সত্যি বিয়ে করতে চাও,ভেবে বলো। আমি হ্যাঁ বলেছিলাম। ১৪ই ফেব্রুয়ারি সকালে আমরা দুজনে শুধু দুজনে যাই আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। আমাদের সাক্ষী আমরাই আর উকিল বাবু, আর একজন ছিলেন যাকে সবাই ঈশ্বর বলেন।’
‘সেইদিন আমার জীবনের ভুল রাস্তায় চলা গাড়িটাকে U-turn করিয়ে তুমি ঠিক রাস্তায় চালালে। এখন আমার জীবনের গাড়ির চালক তুমি আমি শুধু সহায়ক। আর আমাদের গাড়ির নতুন প্যাসেঞ্জার ছোট্ট কৃষভী। আমাদের জীবনের গাড়ি চলুক দূর্বার। গতিতে কিন্তু সাবধানে। শুভ বিবাহ বার্ষিকী।’ উল্লেখ্য, আইনি বিয়ের কয়েক দিন পর সামাজিকভাবেও বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। বর্তমানে তারা এক কন্যা সন্তানের বাবা-মা।

Sudeshna has been writing entertainment reports since 2021.