বলিউডের চিরকুমার, ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ নামে খ্যাত Salman Khan আবারও প্রমাণ করলেন, বয়স তাঁর কাছে কেবল সংখ্যা। ষাট পেরিয়েও গ্ল্যামার, অ্যাকশন আর রোম্যান্স—সবেতেই সমান সাবলীল ভাইজান। ব্যক্তিগত জীবনে একাধিকবার প্রেম এলেও বিয়ের পিঁড়িতে বসা হয়নি তাঁর। তবুও ভ্যালেন্টাইনস ডে-তে যে চমক তিনি দিলেন, তাতে অনুরাগীদের মন্তব্য—রোম্যান্সে তিনি টেক্কা দিতে পারেন Aamir Khan ও Shah Rukh Khan-কেও।
প্রেমদিবস উপলক্ষে মুক্তি পেয়েছে তাঁর আসন্ন ছবি Battle of Galwan-এর নতুন গান ‘ম্যায় হুঁ’। এই গানে সলমনকে দেখা গেল অভিনেত্রী Chitrangda Singh-এর সঙ্গে একচাদরে রোম্যান্টিক মুহূর্তে। গানের দৃশ্যে একদিকে রয়েছে প্রেমের কোমলতা, অন্যদিকে সেনা-জওয়ানের আবেগ—যা দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছে।
ছবিতে সলমন অভিনয় করছেন কর্নেল বিকুমল্লা সন্তোষের চরিত্রে। দেশের সীমান্তে দায়িত্ব পালন করা এক সাহসী সেনা অফিসারের ভূমিকায় তাঁকে দেখা যাবে। টিজারে যেমন অ্যাকশনধর্মী রূপে তিনি শত্রু নিধনে ব্যস্ত, তেমনই গানে ফুটে উঠেছে তাঁর প্রেমিক সত্তা। লাদাখ উপত্যকার প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে দেশপ্রেম, বীরত্ব এবং ব্যক্তিগত জীবনের আবেগ—সব মিলিয়েই এক ভিন্ন মাত্রা যোগ হয়েছে।

গত ডিসেম্বরে টিজার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে উত্তেজনা তুঙ্গে। সেখানে বজরংবলীর জয়ধ্বনি ও দেশমাতৃকার বন্দনার মধ্য দিয়ে ‘দাবাং’ মেজাজে ধরা দিয়েছিলেন ভাইজান। আর এবার ভ্যালেন্টাইনসে রোম্যান্টিক অবতারে অনুরাগীদের মন জয় করলেন তিনি।
চর্চিত বান্ধবী ইউলিয়া ভান্তুরকে পাশে না দেখেও, চিত্রাঙ্গদার সঙ্গে তাঁর রসায়ন নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হইচই। প্রেম, দেশপ্রেম আর স্টারডম—সব মিলিয়ে ভ্যালেন্টাইনস ডে-তে যেন নতুন করে আলোচনার কেন্দ্রে সলমন খানই।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.