Swastika: তার মা এক সময় বলতেন রোদে কাজ করতে করতে নাকি তার গায়ে দুধে-আলতা গায়ের রং মূর্চ্ছা যাচ্ছে। সেই কথাই যে সত্যি হয়েছে তেমনটা জানালেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (Swastika)। সম্প্রতি তিনি পাড়ি দিয়েছেন কাশ্মীরে। যেখান থেকে পোস্ট করছেন একের পর এক ছবি।
আমরা সকলেই জানি কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। তার সৌন্দর্য্যের তীব্রতা এতোটাই যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণকারীরা। সেই তালিকাতেই নাম লিখিয়েছেন অভিনেত্রী। সেখানে গিয়ে মজে গিয়েছেন অপরূপ সৌন্দর্য্যে। তবে সেখানে তার মায়ের বলা একটি কথা মনে পড়ছে বারবার।
যখন তার মা বেঁচে ছিলেন তখন তার বাইরে কাজ করা দেখে বলতেন তার দুধে-আলতা গায়ের রং নষ্ট হয়ে যাবে। আর পাহাড়ে গিয়ে তেমনটাই হয়েছে। রোদ ঝলমলে পাহাড়ে গিয়ে তার সে দুধে-আলতা গায়ের রং যেন ঝলসে গিয়েছে। মা থাকলে তাকে দেখানোর কথাও জানিয়েছেন অভিনেত্রী। এদিন সেখানে পৌঁছে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি।
যার ক্যাপশনে লিখেছেন, ‘মা বলত সারাক্ষণ রোদে কাজ করে করে নাকি আমার দুধে আলতা গায়ের রং মূর্ছা যাচ্ছে। মা নেই, থাকলে দেখাতাম, পাহাড়ের রোদে ঝলসে দুধে আলতায় মিলেমিশে একাকার।’ এরপর আরও একটি ছবি পোস্ট করে তিনি জানান তিনি এখন কাশ্মীরে রয়েছেন।
তাকে দেখতে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন ভক্তরা। প্রত্যেকেই সুস্থভাবে সেখানে ঘোরার কথা বলেছেন। এছাড়াও তাকে এই বরফাচ্ছাদিত সৌন্দর্য্যে যে আরো সুন্দর লাগছে দেখতে, এই বিষয়টি বলতেও ভোলেননি অনুরাগীরা।