Sohini: পাতাঝরার শহরের প্রেমে পড়েছেন সোহিনী, বসন্তের প্রাক্কালে স্মৃতির পাতায় ডুব অভিনেত্রীর

Sohini: বসন্তের শুরুতে পাতাঝরার শহরের কথা মনে পড়ছে অভিনেত্রী সোহিনী সরকারের (Sohini)। যে কথা তিনি জানালেন সোশ্যাল মিডিয়ায়। হয়তো অনেকেই জানেন কিছুদিন আগেই তিনি স্বামীর সাথে পাড়ি দিয়েছিলেন বেনারস। সেখানে গিয়ে কয়েকটা দিন বৈরাগ্য উপভোগ করেছেন তিনি।

বেনারস এমন একটি শহর যেখানে গেলে মানুষ জীবনের প্রকৃত লক্ষ্য সম্পর্কে উপলব্ধি করতে পারেন। জীবনের আসল অর্থ কী এবং সমস্ত বাহ্যিক জিনিসগুলি যে তুচ্ছ সে বিষয়ে অনেক সহজেই অবগত হওয়া যায়। সেই উদ্দেশ্যেই তারা গিয়েছিলেন তিনি বেনারসে।

আর সেখানে গিয়ে যেন এই শহরের প্রেমে পড়ে গিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি তিনি একগুচ্ছ ছবি পোস্ট করে তার স্মৃতি রোমন্থন করেছেন। ছবিতে দেখা যায় কখনো তিনি উদাস মনে তাকিয়ে রয়েছে নদীর দিকে, আবার কখনো হাসিমুখে ক্যামেরার দিকে। ক্যাপশনে লিখেছেন, ‘বসন্তে যে পাতাঝরা শহরের কথা মনে পড়ে।’

আমরা সকলেই জানি বসন্ত মানে পাতাঝরার মরশুম। সমস্ত শুকনো পাতা ঝরে গিয়ে নতুন জীবনের দিকে পা বাড়ায় গাছেদের দল। এই সময়টা অনেকটাই মন খারাপের আবার আনন্দেরও। সবমিলিয়ে অভিনেত্রীর মনে পড়ছে বেনারসের কথা। তাইতো তিনি লিখেছেন সেই বিষয়ে।

পোস্ট করতেই তাকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য করতে দেখা গিয়েছে ভক্তদের। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা এই অভিনেত্রী সাধারণ অথচ কতটা স্নিগ্ধ। কোনরকম আড়ম্বর নেই তার মধ্যে। সাধারণের মধ্যেই লুকিয়ে রয়েছে অসাধারণত্ব। যে বিষয়টি তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে ভক্ত মহলে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক