এ বছরের দোলপূর্ণিমা অন্য বছরের তুলনায় বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার দোল উৎসবের দিনেই দুপুরে ঘটতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। জ্যোতিষশাস্ত্র মতে, দোলপূর্ণিমা নিজেই শুভ তিথি, তার উপর একই দিনে চন্দ্রগ্রহণের যোগ বিশেষ প্রভাব ফেলতে পারে বারো রাশির উপর। এর মধ্যে তিনটি রাশির জীবনে ইতিবাচক পরিবর্তনের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী, গ্রহ-নক্ষত্রের বিশেষ অবস্থান এবং চন্দ্রগ্রহণের প্রভাব মিলিয়ে সিংহ, ধনু ও মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে উন্নতির নতুন অধ্যায় শুরু হতে পারে। আয় বৃদ্ধি, পদোন্নতি, সম্মানপ্রাপ্তি এবং পারিবারিক সুখ—সব মিলিয়ে জীবনে সমৃদ্ধির রং লাগতে চলেছে।
সিংহ রাশি
দোলের দিন চন্দ্রগ্রহণ সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা প্রবল। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ইতিবাচক ফল পেতে পারেন। দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য এই গ্রহণ অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। অল্প পরিশ্রমেই সাফল্য মিলতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সন্তুষ্ট থাকবেন, যার ফলে বেতন বৃদ্ধি হতে পারে। পারিবারিক জীবনেও সুখ ও শান্তি বজায় থাকবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে।
মকর রাশি
মকর রাশির ক্ষেত্রে দোলপূর্ণিমা থেকে শুরু হতে পারে স্বপ্নপূরণের সময়। আয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয় কমবে, ফলে সঞ্চয় বাড়বে। দীর্ঘদিনের ইচ্ছাপূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কাজের যথাযথ মূল্যায়ন হবে এবং সমাজে সম্মান বৃদ্ধি পাবে।
আরও পড়ুন:একাধিক গণেশ মূর্তি বাড়িতে? মানুন বাস্তুর সহজ নিয়ম
সব মিলিয়ে, দোলপূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণের এই বিরল সংযোগ তিন রাশির জীবনে নতুন আশার আলো নিয়ে আসতে পারে। তবে জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার ইঙ্গিত দেয়—ব্যক্তিগত প্রচেষ্টা ও সঠিক সিদ্ধান্তই শেষ পর্যন্ত সাফল্যের মূল চাবিকাঠি।
আরও পড়ুন :বিয়ের পরই বদলায় ভাগ্য! ৩, ৬ ও ৭ জন্মসংখ্যার জাতকদের জীবনে সৌভাগ্যের উত্থান

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.