Madhumita: আলো-আঁধারি রাতে কফির কাপে চুমুক অভিনেত্রী মধুমিতা সরকারের (Madhumita)। ভীষণ সাধারণ অথচ স্নিগ্ধ। সম্প্রতি একাধিক ছবি পোস্ট করলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যা দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা। বিয়ের পর যেন আরো অনেক বেশি সুন্দরী হয়ে উঠেছেন এই অভিনেত্রী।
যার ঝলক দেখা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই। যদিও সোশ্যাল মিডিয়ায় বর্তমানে বেশিরভাগ শাড়ি পরেই ছবি পোস্ট করেন, তবে এবার তাকে দেখা গেল ক্যাজুয়াল লুকে। পরনে নীল ডেনিম, টি-শার্ট ও জ্যাকেট। খোলা চুল, হালকা আলোয় দাঁড়িয়ে রয়েছেন তিনি।
কখনো হাসিমুখে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে আবার কখনো পরম যত্নে চুমুক দিয়েছেন কফির কাপে। ছবিগুলো দেখে মনে হচ্ছে খুব সম্ভবত তারা কোথাও বেড়াতে গিয়েছেন সেখানেই অবসর কাটাচ্ছেন। পোস্ট করতেই তার ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে অনেকেই আবার তাকে অভিযোগ জানিয়েছেন।
এক অনুরাগী লিখেছেন, ‘জানি তুমি অনেক ব্যস্ত তবুও মাঝেমধ্যে পোস্ট করতে পারো তো। তুমি ছাড়া ইনস্টাগ্রাম ফাঁকা ফাঁকা লাগে।’ আসলে অনুরাগীদের কাছে ভীষণ আদরের এই অভিনেত্রী। তাইতো তারা অপেক্ষা করে থাকেন এই অভিনেত্রীর কয়েক ঝলক দেখার জন্য।
তার বিয়ে নিয়েও ব্যাপক উচ্ছ্বসিত ছিলেন সকলে। প্রি-ওয়েডিং ফটোশ্যুট, আইবুড়ো ভাত থেকে শুরু করে বিবাহ এবং বিবাহ পরবর্তী সময়ের ছবিগুলিকে প্রচুর ভালোবাসা দিয়েছেন অনুরাগীরা। তবে এসব মিটলে কাজে মন দিয়েছেন অভিনেত্রী। ব্যস্ত রয়েছেন ধারাবাহিক এবং অন্যান্য প্রজেক্ট নিয়ে।