Rituparna: অভিনয় থেকে ক্যাফের ব্যবসায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna) আর তার প্রশংসায় পঞ্চমুখ আরেক অভিনেত্রী শ্রীময় চট্টরাজ (Sreemoyee)। হয়তো অনেকেই জানেন এই দু’জনের মধ্যে ভীষণ ভালো রকম সখ্যতা রয়েছে এমনকি ঋতুপর্ণার সিঙ্গাপুরের বাড়িতেও ঘুরে এসেছেন শ্রীময়ী এবং কাঞ্চন।
সম্প্রতি এবার নতুন অধ্যায় শুরু করেছেন ঋতুপর্ণা। যে খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে একটি লম্বা-চওড়া বার্তা দিয়েছেন সকলকে। ভিডিওতে বলেন তার জীবনে একজন অনুপ্রেরণাদায়ী মহিলা রয়েছেন।
যার কাজ থেকে শুরু করে অন্যান্য বিষয় নিয়ে বেশ অনুপ্রাণিত হন অভিনেত্রী শ্রীময়ী। এরপর ক্যামেরা ঋতুপর্ণার দিকে ঘোরাতে তিনি প্রথমে নারী দিবসের শুভেচ্ছা জানান সকলকে। তারপর ধীরে ধীরে বলতে শুরু করেন সবটা। তিনি সেখানে জানান ‘নিবলস’ নামক একটি ছোট্ট ক্যাফে খুলেছেন তিনি ও তার ভাই।
যদিও সেটি তাদের খুব কাছের একজন বন্ধুর ছিল। তবে তিনি প্রয়াত হয়েছেন। তার এবং অভিনেত্রীর মায়ের স্মৃতিতেই এই ক্যাফেটি সাজিয়ে তুলেছেন তারা। সেখানে যেমন বিভিন্ন খাবারের সম্ভার রয়েছে একইসাথে সেখানে হাতে তৈরি বিভিন্ন ডিজাইনের টি শার্ট পেয়ে যাবেন গ্রাহকেরা।
তাই তিনি সকলকে সেখানে আসার আমন্ত্রণ জানিয়েছেন। অন্যদিকে শ্রীময়ী বলেন এই ক্যাফের খাবার তার ভীষণই পছন্দের এবং সেখানের পরিবেশও বেশ মনোরম। তাই পরিবারের সাথে কিছুটা সময় একান্তে কাটানোর জন্য এর জুড়ি মেলা ভার। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কাঞ্চন এবং অন্যান্য কয়েকজন বন্ধু।