Oindrila: সম্প্রতি এবার শাড়িতে অপরূপা হয়ে উঠলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila)। যেসব ছবি তিনি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাল রকম সক্রিয় থাকেন এই অভিনেত্রী। বিশেষ করে প্রেমিক তথা অভিনেতা অঙ্কুশ হাজরার সাথে একাধিক ছবি ভাগ করে নিতে দেখা যায় তাকে।
তবে এবার নিজের বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায় লাল শাড়িতে অপরূপা হয়ে উঠেছেন অভিনেত্রী। তার জৌলুস দেখে চোখ ধাঁধিয়ে গেছে অনুরাগীদের। তাইতো পোস্ট করতেই সে ছবিগুলো ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন সকলে।
উল্লেখযোগ্য, টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করলেও ধীরে ধীরে তিনি প্রবেশ করেন টলিউড। ইতিমধ্যে একাধিক সিনেমায় অভিনয় করে ফেলেছেন তিনি। যার দ্বারা লাভ করেছেন তুমুল জনপ্রিয়তা। এছাড়াও শুরুর দিকে তার চেহারা অনেকটাই ভারী ছিল।
তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে বাড়তি মেদ ঝরিয়ে ফেলেছেন অনায়াসেই। এরপর থেকে তিনি আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছেন ভক্তমহলে। অন্যদিকে অভিনেতা অঙ্কুশের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্কে আবদ্ধ রয়েছেন তিনি এবং তার সাথেই বেশি সিনেমা করেছেন।
খুনসুটি, হাসি-ঠাট্টা, প্রেম সবমিলিয়ে এই দু’জনের সম্পর্ক ভীষণই গভীর। যদিও সকলের মনে প্রশ্ন পাবে তারা এই সম্পর্ককে পরিণতি দেবেন? তবে এই বিষয়ে কিছুই খোলসা করে জানাননি তারা। বরং প্রশ্ন উঠলে বারবার এড়িয়ে গিয়েছেন। আপাতত এভাবেই নাকি ভালো আছেন তারা।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.