Nusrat-Yash: পবিত্র ঈদ উদযাপনে মেতে উঠলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat) এবং তার স্বামী যশ দাশগুপ্ত (Yash)। ধর্মের সকল বেড়াজাল পেরিয়ে খুশির উৎসবে মেতে উঠেছিলেন তারা। একইসাথে সেখানে দেখা গেল একমাত্র সন্তান ঈশানকেও। রমজান মাস পেরিয়ে এই খুশির ঈদে মেতে ওঠেন সকল মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা।
তবে শুধুমাত্র তারাই নন অন্যান্য ধর্মের মানুষেরাও সমানভাবে অংশগ্রহণ করেন তাতে। যার দ্বারা এটাই স্পষ্ট হয় নানা ধর্ম, নানা ভাষা মিলেমিশে একাকার হয়ে যায়। আর এই বিষয়টির সবথেকে ভালো উদাহরণ নুসরতের পরিবার। কারণ, তিনি মুসলিম ধর্মাবলম্বী হলেও তার স্বামী হিন্দু।
যদিও তাদের বৈবাহিক জীবনের শুরুতে নানান সমালোচনা হয়েছিল তবে এখন বিষয়টিকে বেশ ভালো চোখে দেখেন সকলে। সম্প্রতি ঈদ উপলক্ষ্যে আনন্দে মেতে উঠেছিলেন তারা। শুরুতে নুসরত তার মেহেন্দির ছবি ভাগ করে নেন সকলের সাথে। এরপর দেখা যায় ঈদের সমস্ত ছবি। এদিন বেশ রঙচঙে একটি পোশাক পরেছিলেন তিনি।
অন্যদিকে যশ ও তার সন্তান ঈশানকে দেখা যায় একই পোশাক পরতে। চিরাচরিত কুর্তা-পাজামা পরেন তারা দু’জন। ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমাদের পক্ষ থেকে ঈদের কিছু মুহূর্ত!! আল্লাহ সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুন।’ যা দেখার পথ তাদের শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন সকলে।
আসলে ধর্ম যে কখনোই মানুষের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না এই বিষয়টি আমরা অনেক আগে থেকেই শুনে আসছি। তবে সেটিকে বাস্তবে রূপান্তরিত হতে দেখা যায় না। আর সেই সহজ সত্যিটাকে বাস্তব করে দেখিয়েছেন এই জুটি। যা তাদের প্রশংসার পাত্র করে তুলেছে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.