Recipe: ডায়েট করছেন? কম তেলেই বানান সুস্বাদু ৩টি সব্জির পদ, পুষ্টিও থাকবে অটুট

সুস্থ থাকতে হলে শুধু ডায়েট করলেই হবে না, খাবারের গুণগত মানের দিকেও নজর দিতে হবে। পুষ্টিবিদদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের সব্জি রাখা অত্যন্ত জরুরি। তবে বেশি তেল-মশলায় রান্না করলে অনেক সময় সব্জির স্বাভাবিক পুষ্টিগুণ কমে যেতে পারে। তাই কম তেল ব্যবহার করে হালকা রান্না করাই সবচেয়ে ভালো। এতে যেমন খাবার সহজে হজম হয়, তেমনই স্বাদও বজায় থাকে।

নিচে রইল কম তেলে তৈরি করা যায় এমন তিনটি সুস্বাদু সব্জির রেসিপি।

১. সব্জির লবাবদার

উপকরণ
*বিন
*গাজর
*ফুলকপি
*আলু
*পনির
*পেঁয়াজ কুচি
*টমেটো কুচি
*রসুন কুচি
*কাজুবাদাম
*চারমগজ
*কাঁচালঙ্কা
*নুন
*হলুদ
*গরম মশলা
*১ চা-চামচ তেল ও সামান্য ঘি

প্রণালী
প্রথমে সব্জিগুলি ছোট টুকরো করে কেটে ৫-৭ মিনিট ভাপিয়ে নিন। অল্প তেলে পনির হালকা ভেজে তুলে রাখুন।
এরপর পেঁয়াজ, টমেটো, রসুন, কাজুবাদাম, চারমগজ, নুন, হলুদ ও কাঁচালঙ্কা দিয়ে সামান্য জল ছিটিয়ে সেদ্ধ করুন। ঠান্ডা হলে মিহি করে ব্লেন্ড করে নিন।
কড়াইয়ে অল্প তেল ও সামান্য ঘি দিয়ে এই পেস্ট কষিয়ে নিন। এরপর ভাপানো সব্জি ও পনির মিশিয়ে অল্প গরম জল দিন। শেষে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি স্বাস্থ্যকর সব্জির লবাবদার।

২. থেচা সব্জি

উপকরণ
*পছন্দের মিশ্র সব্জি
*কাঁচালঙ্কা
*রসুন
*চিনেবাদাম
*ধনেপাতা
*পনির, সুইট কর্ন বা সেদ্ধ সয়াবিন (ইচ্ছেমতো)
*নুন
*অল্প তেল

প্রণালী
সব্জিগুলি নুন জলে ভাপিয়ে নিন।
শুকনো কড়াইয়ে চিনেবাদাম ভেজে কাঁচালঙ্কা, রসুন ও ধনেপাতার সঙ্গে ব্লেন্ড করে থেচা মশলা তৈরি করুন।
কড়াইয়ে সামান্য তেল গরম করে থেচা মশলা কষিয়ে নিন। এরপর ভাপানো সব্জি ও ইচ্ছেমতো পনির, সুইট কর্ন বা সেদ্ধ সয়াবিন মিশিয়ে দিন। সামান্য গরম জল দিয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই প্রস্তুত সুস্বাদু থেচা সব্জি।

৩. দই ঢেঁড়স

উপকরণ
*ঢেঁড়স
*টক দই
*বেসন
*পেঁয়াজ কুচি
*রসুন বাটা
*কাঁচালঙ্কা বাটা
*নুন
*হলুদ
*লঙ্কাগুঁড়ো
*অল্প তেল

প্রণালী
ঢেঁড়স লম্বা করে কেটে এয়ার ফ্রায়ারে বা ননস্টিক প্যানে খুব কম তেলে ঢেকে ভেজে নিন।
অন্য একটি কড়াইয়ে সামান্য তেলে পেঁয়াজ, রসুন, নুন, হলুদ ও লঙ্কাগুঁড়ো কষিয়ে নিন। টক দই, আগে থেকে ভেজে রাখা বেসন ও কাঁচালঙ্কা বাটা ফেটিয়ে কড়াইয়ে ঢেলে কম আঁচে রান্না করুন। শেষে ভাজা ঢেঁড়স মিশিয়ে আরও কয়েক মিনিট রান্না করলেই তৈরি হবে দই ঢেঁড়স।

কম তেলে রান্নার উপকারিতা
*সব্জির পুষ্টিগুণ অনেকটাই অক্ষুণ্ণ থাকে।
*অতিরিক্ত তেল এড়ানো যায়, ফলে ক্যালোরি কম হয়।
*খাবার সহজে হজম হয়।
*নিয়মিত ডায়েট মেনে চলার জন্য উপযুক্ত।
*স্বাদের সঙ্গে আপস না করেই স্বাস্থ্যকর খাবার উপভোগ করা যায়।

Recipe: চপ-মুড়ির বদলে বানান শ্যামা চাল ও কাঁচকলার টিক্কি, বৃষ্টির দিনের চায়ের আড্ডায় জমে যাবে স্বাদ

ডায়েট মানেই যে স্বাদহীন খাবার, এমন ধারণা ভুল। সঠিক রান্নার কৌশল জানলে অল্প তেলেই তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর নানা সব্জির পদ, যা প্রতিদিনের খাবারের তালিকায় সহজেই জায়গা করে নিতে পারে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক