Recipe: চপ-মুড়ির বদলে বানান শ্যামা চাল ও কাঁচকলার টিক্কি, বৃষ্টির দিনের চায়ের আড্ডায় জমে যাবে স্বাদ

বৃষ্টির দিনে বিকেলের জলখাবারে চা, মুড়ি আর চপ অনেকেরই পছন্দের। তবে একই ধরনের খাবার বারবার খেতে ভাল না লাগলে ঘরেই সহজ কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন সুস্বাদু শ্যামা চাল ও কাঁচকলার টিক্কি। বাইরে ঝুম বৃষ্টি, আর গরম চায়ের সঙ্গে এই মুচমুচে টিক্কি মুহূর্তেই জমিয়ে দেবে সন্ধ্যার আড্ডা। চাইলে এর সঙ্গে পরিবেশন করতে পারেন দই ও চিনেবাদামের তৈরি একটি সুস্বাদু ডিপ।

প্রয়োজনীয় উপকরণ
*কাঁচকলা – ৪০০ গ্রাম
*শ্যামা চাল – ৪০ গ্রাম
*আলু – ১০০ গ্রাম
*চিনেবাদাম – ২০ গ্রাম
*আমচুর গুঁড়ো – ৪ গ্রাম
*কাঁচালঙ্কা – ২টি
*নুন – স্বাদমতো
*তেল – পরিমাণমতো

ডিপ তৈরির জন্য
*দই – ১২০ গ্রাম
*চিনি – ২০ গ্রাম
*গুঁড়ো করা চিনেবাদাম – ১০ গ্রাম
*কুচোনো শসা – ১৫ গ্রাম

কীভাবে বানাবেন?
ধাপ ১: খোসাসহ কাঁচকলা ১০–১৫ মিনিট সেদ্ধ করুন। ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন।

ধাপ ২: শুকনো কড়াইয়ে চিনেবাদাম হালকা ভেজে খোসা ছাড়িয়ে নিন। এরপর মিক্সারে অল্প করে বেটে নিন, যাতে সামান্য দানাদার ভাব থাকে।

ধাপ ৩: আলু সেদ্ধ করে গ্রেট করুন। তারপর কাঁচকলা, আলু, কাঁচালঙ্কা, চিনেবাদাম, নুন ও আমচুর একসঙ্গে মিশিয়ে বা হালকা বেটে একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন।

ধাপ ৪: মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে টিক্কির আকার দিন। এরপর প্রতিটি টিক্কি শ্যামা চালে ভালোভাবে গড়িয়ে নিন।

ধাপ ৫: কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে টিক্কিগুলি সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন।

দই-চিনেবাদামের ডিপ
একটি পাত্রে দই, চিনি, গুঁড়ো করা চিনেবাদাম এবং কুচোনো শসা ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ডিপ। এই ডিপের সঙ্গে গরম গরম টিক্কি পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যাবে।

Recipe: চাউমিন শুধু নুডলস নয়, পকোড়া থেকে স্যান্ডউইচ— ঘরেই বানিয়ে ফেলুন ৩ মুখরোচক পদ

পরিবেশন টিপস
গরম ধোঁয়া ওঠা এক কাপ চায়ের সঙ্গে শ্যামা চাল ও কাঁচকলার টিক্কি পরিবেশন করুন। বৃষ্টিভেজা সন্ধ্যায় এই স্বাস্থ্যকর ও সুস্বাদু জলখাবার পরিবারের সকলেরই মন জিতে নেবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক