কেবল সোমবার নয়, শ্রাবণের আরও বিশেষ তিন তিথিতে করুন শিবের পুজো, মিলবে মহাদেবের বিশেষ কৃপা

শ্রাবণ মাসকে মহাদেবের সবচেয়ে প্রিয় মাস বলে মনে করা হয়। এ বছর শ্রাবণ মাস চলবে ১৮ অগস্ট পর্যন্ত। বাংলা পঞ্জিকার চতুর্থ এই মাসে বহু শিবভক্ত নিরামিষ আহার গ্রহণ করেন, তামসিক খাবার এড়িয়ে চলেন এবং প্রতি সোমবার শিবের ব্রত ও পুজো করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শ্রাবণ মাসে ভক্তিভরে শিবের আরাধনা করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।

তবে অনেকেই শুধু শ্রাবণের সোমবারগুলিকেই গুরুত্ব দেন। অথচ শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এই মাসে আরও তিনটি বিশেষ তিথি রয়েছে, যেদিন মহাদেবের পুজো করলে বিশেষ শুভফল লাভ করা যায়। চলুন জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ দিনগুলি।

১২ শ্রাবণ (২৯ জুলাই) — গুরুপূর্ণিমা ও শ্রাবণ পূর্ণিমা
এই দিন গুরুপূর্ণিমার পাশাপাশি শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিও পালিত হবে। এই তিথিতে শিবের পুজো, জলাভিষেক এবং প্রার্থনা করলে জীবনে শুভ শক্তির সঞ্চার হয় বলে বিশ্বাস। অনেক ভক্ত এই দিনে উপবাস পালন করেও মহাদেবের আরাধনা করেন।

২৪ শ্রাবণ (১০ অগস্ট) — শিব প্রদোষ ব্রত
এই দিন পালিত হবে শিবের প্রদোষ ব্রত। বিশেষ তাৎপর্যের বিষয় হল, এ দিনটি সোমবারও। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, শ্রাবণের অন্য সোমবার পালন না করতে পারলেও এই দিনের ব্রত ও শিবপুজো অবশ্যই করা উচিত। প্রদোষ কালে শিবের আরাধনা করলে মনোবাসনা পূরণ এবং জীবনের বাধা দূর হয় বলে মনে করা হয়।

২৫ শ্রাবণ (১১ অগস্ট) — শ্রাবণ শিবরাত্রি
শ্রাবণ মাসের শিবরাত্রি মহাদেবের আরাধনার অন্যতম শুভ তিথি। এই দিনে শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা নিবেদন করে অভিষেক করলে বিশেষ ফল লাভ হয় বলে বিশ্বাস। বিশেষ করে দাম্পত্য জীবনের অশান্তি দূর করতে এবং সুখ-শান্তি ফিরিয়ে আনতে এই তিথিতে শিবের পুজো অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

Vastu: উপবাস না রেখেও পালন করা যায় শ্রাবণের সোমবারের ব্রত! কী খাবেন, কোন খাবার এড়িয়ে চলবেন?

শ্রাবণে শিবপুজোর গুরুত্ব
শ্রাবণের সোমবারের পাশাপাশি গুরুপূর্ণিমা, শিব প্রদোষ ব্রত এবং শ্রাবণ শিবরাত্রি—এই তিনটি তিথিও মহাদেবের উপাসনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। ভক্তিভরে এই দিনগুলিতে শিবের পুজো, অভিষেক ও প্রার্থনা করলে মহাদেবের আশীর্বাদ লাভ হয় এবং জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে প্রচলিত বিশ্বাস।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক