Madhumita Sarcar: বিপদতারিণী পুজোয় পরিবারের মঙ্গল কামনায় ব্রতী মধুমিতা, ভাগ করে নিলেন ছবি

Madhumita Sarcar: পরিবারের সকলের মঙ্গল কামনায় বিপত্তারিণী পুজো করলেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। শাশুড়ি মায়ের সাথে তোলা সেই সমস্ত ছবি ভাগ করে নিলে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। হয়তো অনেকেই জানেন এই বিপত্তারিণী পুজো উপলক্ষ্যে প্রত্যেক বাঙালি পরিবারে বিশেষ পুজোর আয়োজন করা হয়।

যেখানে মূলত পরিবারের সকল সদস্যদের বিপদের হাত থেকে বাঁচানোর জন্য প্রার্থনা জানানো হয় মায়ের কাছে। সকল কঠিন পরিস্থিতি, বিপদ-আপদ থেকে যাতে পরিবারের সদস্যরা সুস্থ থাকেন সেই নিয়ে সম্পন্ন হয় এই পুজো। যেখানে মেতে উঠেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার।

যতই নিজেকে আধুনিকতার মুড়িয়ে ফেলুন না কেন তিনি কিন্তু নিজের ঐতিহ্য বা সংস্কৃতি কিছুই ভুলে যাননি। বাঙালি পরিবারের সেই ঐতিহ্য মেনেই তিনি এই পুজোয় অংশগ্রহণ করেছিলেন শাশুড়ি মায়ের সাথে। এদিন শাড়িতে সেজে উঠেছিলেন তিনি। এছাড়াও পরেছিলেন লাল টিপ ও সিঁদুর।

কখনো শাশুড়ির সাথে হাসিমুখে তাকিয়েছেন ক্যামেরার দিকে আবার কখনো প্রিয় পোষ্যকেও সমস্ত বিপদের হাত থেকে বাঁচানোর অঙ্গীকার নিয়েছেন। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আজ ছিল বিপদতারিণী পুজো।’ যা দেখা মাত্র প্রিয় অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

আসলে যেখানে ধীরে ধীরে নিজেদের ঐতিহ্য ভুলতে শুরু করেছেন সকলে, সেখানে কীভাবে সমস্ত নিয়ম-নীতি নিষ্ঠার সাথে এই অভিনেত্রী পালন করে চলেছেন সেই বিষয়টি মুগ্ধ করেছে সকলকে। একইসাথে এতো ব্যস্ততা থাকা সত্ত্বেও পরিবারের সদস্যদের জন্য তিনি এই পুজোতে ব্রতী হয়েছিলেন তাও প্রশংসনীয়। এক কথায় ছবিগুলোর মাধ্যমে চর্চায় উঠে এসেছেন তিনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক