Devlina: ছোটখাটো অভ্যাস ভোলা কঠিন, সেখানে আস্ত একটা মানুষ? হঠাৎ কেন এমনটা বললেন দেবলীনা? জানুন

Devlina: ছোট ছোট অভ্যাসগুলোকেই আমরা ভুলতে পারিনা সেখানে কাছের মানুষ? সে কথা কল্পনাতেও আনতে পারেন না অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina)। যে কথা তিনি সম্প্রতি তুলে ধরেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এই অভিনেত্রী সচরাচর বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেন।

বেশিরভাগ সময় তাকে শরীরচর্চার ছবি এবং সাইকেল চালানোর ভিডিও পোস্ট করতে দেখা যায়। স্বামী গৌরবের সাথেও বিভিন্ন খুনসুটিতে মেতে ওঠেন তিনি। এবার সম্প্রতি বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন, যা দেখে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা। সময় যতই বাড়ছে ততই যেন আরো জৌলুস বাড়ছে এই অভিনেত্রীর।

ওয়েস্টার্ন পোশাক হোক বা ভারতীয় সবেতেই সাবলীল তিনি। তবে বেশিরভাগ সময় তাকে শাড়িতেই দেখা যায়। আর এতটা আত্মবিশ্বাসের সাথে শাড়ি বহন করেন যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সম্প্রতি একটি লাল শাড়িতে সেজে উঠেছিলেন তিনি। সিঁথিভর্তি সিঁদুর, খোলা চুল।

ঠিক যেন একটি মোহময়ী পরিবেশ গড়ে উঠেছিল। আর ক্যাপশনে লিখেছেন, ‘অভ্যাস! আয়নার পাশে নির্দিষ্ট স্থানেই টিপটা আটকে রাখা, ভাত খেয়ে পর্দায়ে হাত মোছা, দুই -শালিক দেখে নমস্কার করার অভ্যাসগুলো ছাড়তে গিয়েই আমরা হিমশিম খাই। সেখানে তুমি তো আস্ত একখান মানুষ।’

আসলে তিনি বোঝাতে চেয়েছেন মানুষ অভ্যাসের দাস। যেসব বিষয় নিয়ে তারা অভ্যস্ত তারা সেগুলি সহজে ভুলতে পারেন না। যেখানে ছোট ছোট বিষয়গুলি ছাড়তে পারেন না সেখানে আস্ত একটা মানুষ ভোলা কল্পনার অতীত। পোস্ট করতেই তাতে সম্মতি জানিয়েছেন অনুরাগীরাও। একইসাথে তাকে ভরিয়ে তুলেছেন প্রশংসায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক